Xiaomi 17 Ultra 5G Phone Get Up to Rs 20000 Discount in India New Prices Revealed
আপনি যদি প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Xiaomi ফোনে দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে। আমরা যেই কথা বলছি সেটি হল Xiaomi 17 Ultra স্মার্টফোন. যা চলতি বছরের মার্চ মাসে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে শাওমি 17 আল্ট্রা ফোনটি 20 হাজার টাকা ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, কোম্পানি এই ফোনের সাথে আসা ফটোগ্রাফি কিট প্রো বিনামূল্যে দেবে বলেও দাবি করেছে। সাথে কোম্পানি গ্রাহকদের 5000 MI Points ও পাওয়ার সুযোগ দিচ্ছে।
দামের কথা বললে, শাওমি 17 আল্ট্রা ফোনটি এখন পর্যন্ত সবচেয়ে সস্তায় বিক্রি করেছে কোম্পানি। আপনি যদি উৎসবের আগে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এখনই সুযোগ। বলে দি যে শাওমি 17 আলট্রা ফোনটি 1,69,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে এখন শাওমি 17 আল্ট্রা ফোনটি শাওমির অফিসিয়াল সাইটে 1,39,999 টাকা দামে লিস্ট করা। সেই হিসেবে শাওমি 17 আল্ট্রা ফোনটি 20 হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: সোজা 21 হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 7000mAh ব্যাটারি সহ OPPO স্মার্টফোন
কোম্পানি তার অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে যে ফোনটি কেনার সময় চেকআওট সেকশনে গ্রাহকরা 10 হাজার টাকার ছাড় পাবেন। এছাড়া গ্রাহকরা কিছু ব্যাঙ্ক কার্ড যেমন, SBI, HDFC, বা ICICI ক্রেডিট কার্ড পেমেন্টে আরও 10 হাজার টাকার ছাড় পেতে পারেন। এই দুটি অফার মিলিয়ে মোট 20 হাজার টাকা সস্তায় কেনা যাবে।
ফিচারের দিক থেকে শাওমি 17 আল্ট্রা ফোনে রয়েছে 6.9 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর এবং লাইকা ব্র্যান্ডের শক্তিশালী ক্যামেরা সেটআপ।
ডিসপ্লে কথা বললে, শাওমি 17 আল্ট্রা ফোনে দেওয়া হয়েছে 6.9 ইঞ্চি হাইপারআরজিবি LTPO অ্যামোলেড ডিসপ্লে যার রেজোলিউশন 2608×1200 পিক্সেল এবং 1-120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং 3500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে শাওমি ফোনে 3nm কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপসেট অফার করা হয়েছে। এটি 16GB LPDDR5X RAM এবং 512GB/1TB UFS 4.1 ইন্টারনাল স্টোরেজ সহ পেয়ার করা। এটি Android 16 এর ওপর ভিত্তি করে তৈরি Xiaomi HiperOS3 তে কাজ করে।
আরও পড়ুন: 7000 টাকা ডিসকাউন্টে কেনা যাবে 50MP সেলফি ক্যামেরা সহ Vivo 5G স্মার্টফোন, জানুন নতুন দাম কত
ফটোগ্রাফির জন্য রিয়ার ক্যামেরাতে রয়েছে লাইকা লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল Leica 1 ইঞ্চি মেইন সেন্সর। সাথে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইট লেন্স দেওয়া। এটি দিয়ে 8K ভিডিও রেকর্ড করা সম্ভব। ফ্রন্ট ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে যা 4K ভিডিও সাপোর্ট করে।