17000 টাকার ছাড় Google এর লেটেস্ট Pixel ফোনে, কোথায় পাবেন এত সস্তায় জানুন
গুগল চলতি বছরের অগাস্ট মাসে তার ফ্ল্যাগশিপ ফোন Google Pixel 11 স্মার্টফোন লঞ্চ করেছে
লঞ্চের সময় পিক্সেল 11 ফোনের দাম 89,999 টাকা রাখা হয়েছিল, তবে বর্তমানে এই ফোনে সোজা 17000 টাকার ছাড় দিচ্ছে গুগল
গুগল পিক্সেল 11 ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, Tensor G6 প্রসেসর এবং 4985mAh ব্যাটারি
গুগল চলতি বছরের অগাস্ট মাসে তার ফ্ল্যাগশিপ ফোন Google Pixel 11 স্মার্টফোন লঞ্চ করেছে। লঞ্চের সময় পিক্সেল 11 ফোনের দাম 89,999 টাকা রাখা হয়েছিল, তবে বর্তমানে এই ফোনে সোজা 17000 টাকার ছাড় দিচ্ছে গুগল। আপনি যদি ভাবছেন যে এই দামে ফোনের ফিচার কেমন হবে তবে বলে দি যে গুগল পিক্সেল 11 ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, Tensor G6 প্রসেসর এবং 4985mAh ব্যাটারি। আসুন গুগল পিক্সেল 11 ফোনে পাওয়া ডিল, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Google Pixel 11 Amazon Price and offers
দামের কথা বললে, গুগল পিক্সেল 11 ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলটি ই-কমার্স সাইট Amazon এ 74,400 টাকায় লিস্ট করা।
ব্যাঙ্ক অফারের মধ্যে রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে 2.5 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় (3000 টাকা পর্যন্ত), যার পরে ফোনের দাম কমে 72,540 টাকা হয় যাবে।
এছাড়া থাকছে এক্সচেঞ্জ অফার, যেকানে গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।
গুগল পিক্সেল 11 ফোনের ফিচার ও স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, গুগল পিক্সেল 11 ফোনে রয়েছে একটি 6.3-ইঞ্চি ডিসপ্লে, যার রেজোলিউশন 1080x2424 পিক্সেল এবং পিক ব্রাইটনেস 3000 নিটস দেওয়া।
প্রসেসর হিসেবে গুগল পিক্সেল 11 ফোনে ব্যবহার করা হয়েছে Titan M3 সিকিউরিটি চিপ সহ নতুন Tensor G6 প্রসেসর। এই গুগল স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 17 অপারেটিং সিস্টেমে চলে।
পাওয়ার দিতে গুগল পিক্সেল 11 ফোনে 4985mAh এর ব্যাটারি দেওয়া যা 30W ফাস্ট চার্জিং এবং 25W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
ফোনের পেছনের ক্যামেরায় রয়েছে f/1.7 অ্যাপারচার সহ একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার সহ একটি 13 মেগাপিক্সেল ফিক্সড-ফোকাস আলট্রাওয়াইড ক্যামেরা এবং f/3.1 অ্যাপারচার সহ একটি 10.8-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পিক্সেল 11 ফোনে পাওয়া যাবে অ্যাপারচার সহ 10.5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.
View full profile