Digit.in

BSNL recharge plan: 200 টাকার কম দামে তিনটি রিচার্জ প্ল্যান আনল BSNL, মিলবে পুরো মাসের ভ্যালিডিটি

Highlights

সরকারী টেলিকম কোম্পানি BSNL তার নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে

সরকারী টেলিকম কোম্পানি BSNL তার নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে

সম্প্রতি TRAI (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া) টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল যে গ্রাহকদের জন্য ডেটা ছাড়া প্রিপেইড প্ল্যান অফার করতে

BSNL recharge plan: 200 টাকার কম দামে তিনটি রিচার্জ প্ল্যান আনল BSNL, মিলবে পুরো মাসের ভ্যালিডিটি

সরকারী টেলিকম কোম্পানি BSNL তার নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড 172 টাকা, 184 টাকা এবং 190 টাকা দামে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এনেছে। সম্প্রতি TRAI (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া) টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল যে গ্রাহকদের জন্য ডেটা ছাড়া প্রিপেইড প্ল্যান অফার করতে। সেই নির্দেশ অনুযায়ী, Jio, Airtel এবং Vodafone Idea এর পর বিএসএনএল গ্রাহকদের জন্য ডেটা সুবিধা ছাড়া ভয়েস কলিং এবং ভ্যালিডিটির সুবিধা সহ প্ল্যান নিয়ে এসেছে। এছাড়া যেই গ্রাহকরা সেকেন্ডারি ফোন বা ফিচার ফোন ব্যবহার করেন, তাদের জন্য এই রিচার্জ প্ল্যান একটি ভাল বিকল্প হতে পারে। আসুন বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানগুলির বিষয় জেনে নেওয়া যাক।

BSNL 172 টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএল এর 172 টাকার প্ল্যানে আনলিমিটেড লোকল এবং এসটিডি কলিং সুবিধা পাওয়া যাবে। এছাড়া রোমিং সুবিধাও পাওয়া যাবে এতে। এই প্ল্যানে প্রতিদিন 100 SMS সুবিধাও থাকছে। গ্রাহকরা 200 টাকার কম দামের এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাবেন।

184 টাকার বিএসএনএল রিচার্জ প্ল্যান

এই লিস্টে দ্বিতীয় প্ল্যান হল 184 টাকার। এই প্ল্যানে কোম্পানি গ্রাহকদের 30 দিনের ভ্যালিডিটি অফার করা হবে। গ্রাহকরা পুরো 30 দিন পর্যন্ত পাবেন আনলিমিটেড লোকল, এসটিডি এবং রোমিং কল এর সুবিধা। এছাড়া থাকছে প্রতিদিন 100 SMS এর সুবিধাও।

190 টাকার বিএসএনএল রিচার্জ প্ল্যান

ভারত সঞ্চার নিগম লিমিটেড এর 190 টাকার রিচার্জ প্ল্যান গ্রাহকদের আনলিমিটেড লোকল, এসটিডি এবং রোমিং কলিংয়ের সুবিধা অফার করছে। এই রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে পুরো মাসের ভ্যালিডিটি। যার মানে 30 দিন হক বা 31 দিন, যেই মাসে যতি দিন হবে তত দিন চলবে এই রিচার্জ প্ল্যান। এছাড়া থাকছে এই প্ল্যানে প্রতিদিন 100 SMS এর সুবিধা।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile

Recommended Articles