7000mAh ব্যাটারি সহ Motorola 5G স্মার্টফোনের লঞ্চ তারিখ নিশ্চিত, আগামী 24 নভেম্বর আসছে ভারতে
Motorola তার আপকামিং Edge 70 Neo স্মার্টফোনের লঞ্চ তারিখ ঘোষণা করে দিয়েছে
লঞ্চ তারিখের পাশাপাশি, মোটোরোলা এজ 70 নিও ফোনের একাধিক স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ করা হয়েছে মাইক্রোসাইটে
ফ্লিপকার্ট সম্প্রতি তার মাইক্রোসাইট আপডেট করেছে, যেখানে মোটোরোলা এজ 70 নিও ফোনের লঞ্চ তারিখ 24 নভেম্বর লেখা

Motorola তার আপকামিং Edge 70 Neo স্মার্টফোনের লঞ্চ তারিখ ঘোষণা করে দিয়েছে। কোম্পানি তার আগামী ফোনের লঞ্চের বিষয় Flipkart মাইক্রোসাইট থেকে নিশ্চিত করেছে। আপকামিং মোটোরোলা এজ নিও ফোনটি কোম্পানির Edge 70 সিরিজের আওতায় আনা হবে। বলে দি যে এই সিরিজে এর আগে Edge 70, Edge 70 Fusion, Edge 70 Pro, Edge 70 Pro Plus এবং Edge 70 Max স্মার্টফোন বাজারে আনা হয়েছে। লঞ্চ তারিখের পাশাপাশি, মোটোরোলা এজ 70 নিও ফোনের একাধিক স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ করা হয়েছে মাইক্রোসাইটে। ফ্লিপকার্ট পেজ অনুযায়ী, মোটোরোলা এজ 70 নিও ফোনে থাকবে Snapdragon 7s Gen 3 চিপসেট, 8GB RAM এবং একটি 7000mAh ব্যাটারি মতো ফিচার। এছাড়া আপকামিং মোটোরোলা এজ 70 নিও ফোনটি চারটি কালার অপশনে আসবে বলে জানা গেছে। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা এজ 70 নিও ফোনের বিষয় সমস্ত ডিটেল।
Motorola Edge 70 Neo ভারতে লঞ্চ তারিখ কবে
ফ্লিপকার্ট সম্প্রতি তার মাইক্রোসাইট আপডেট করেছে, যেখানে মোটোরোলা এজ 70 নিও ফোনের লঞ্চ তারিখ 24 নভেম্বর লেখা। এছাড়া জানা গেছে যে মোটোরোলা এজ 70 নিও ফোনটি চারটি Mountain View, Milky Blue, Sage এবং Gray Lilac মোত Pantone কালার অপশনে আসে।
Your camera roll called. It’s ready for an upgrade😉 With the 50MP Sony LYTIA™️ 710 camera, capture every outfit and every spontaneous moment in stunning detail. Motorola Edge 70 Neo launching 24th November on Flipkart, https://t.co/zM0CKpcJ5U and leading retail stores. https://t.co/9MqcOmTFoZ
— Motorola India (@motorolaindia) November 18, 2026
মোটোরোলা এজ 70 নিও ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী থাকবে
ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 70 নিও ফোনে 6.78 ইঞ্চির 1.5K pOLED ডিসপ্লে দেখা যাবে। সাথে ফোনে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং HDR10+ এবং 5200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট থাকবে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে Corning Gorilla Glass 7i এর সুবক্ষা।
পারফরম্যান্সের জন্য মোটোরোলা এজ 70 নিও ফোনে কোয়ালকম Snapdragon 7s Gen 3 প্রসেসর থাকতে পারে। এর সাথে 6GB এবং 8GB RAM অপশন পাওয়া যেতে পারে। এছাড়া স্টোরেজ হিসেবে ডিভাইসে থাকবে 128GB এবং 256GB স্টোরেজ অপশন।
ক্যামেরার ক্ষেত্রে, মোটোরোলা এজ 70 নিও ফোনে 50 মেগাপিক্সেল Sony LYTIA LYT-710 প্রাইমারি ক্যামেরা পাওয়া যেতে পারে। সাথে এতে OIS সাপোর্ট থাকতে পারে। ডিভাইসে 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং সেলফি হিসেবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে মোটোরোলা এজ 70 নিও ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে, যা 45W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসে Android 16 ভিত্তিক Hello UX থাকবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.
View full profile