Digit.in

Samsung এর লেটেস্ট Fan Edition 5G ফোনে সোজা 16000 টাকার ডিসকাউন্ট, জানুন এত সস্তা কোথায়

Highlights

চলতি বছরের সেপ্টেম্বর মাসে স্যামসাং ভারতে তার নতুন স্মার্টফোন Samsung Galaxy S26 FE লঞ্চ করেছিল, যা এখন দুর্দান্ত ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে

Amazon সাইটে সস্তায় কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি এস26এফই স্মার্টফোনে

এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 4900mAh ব্যাটারি এবং Exynos 2500 প্রসেসর দেওয়া

Samsung এর লেটেস্ট Fan Edition 5G ফোনে সোজা 16000 টাকার ডিসকাউন্ট, জানুন এত সস্তা কোথায়

চলতি বছরের সেপ্টেম্বর মাসে স্যামসাং ভারতে তার নতুন স্মার্টফোন Samsung Galaxy S26 FE লঞ্চ করেছিল, যা এখন দুর্দান্ত ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। ই-কমার্স সাইট Amazon সাইটে ব্যাপক ছাড় পাওয়া যাচ্ছে এই স্যামসাং স্মার্টফোনে। এতে ডিসকাউন্ট প্রাইসের পাশাপাশি ব্যাঙ্ক অফারও থাকছে। এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 4900mAh ব্যাটারি এবং Exynos 2500 প্রসেসর দেওয়া। আসুন স্যামসাং গ্যালাক্সি এস26এফই ফোনে পাওয়া ডিল এবং অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S26 FE Price and Offers on Amazon

দামের কথা বললে, Amazon সাইটে স্যামসাং গ্যালাক্সি এস26এফই ফোনের 8GB+256GB স্টোরেজ মডেলটি 66,999 টাকা দামে লিস্ট করা হয়েছে। তবে এই বছর সেপ্টেম্বর মাসে 79,999 টাকা দামে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এস26এফই ফোনটি।

ব্যাঙ্ক অফারে HSBC Taj ক্রেডিট কার্ড পেমেন্টে 20 শতাংশ (3000 টাকা) পর্যন্ত ছাড় পেতে পারেন। ছাড়ের পর ফোনের দাম কমে 63,999 টাকা হয় যাবে। সেই হিসেবে স্যামসাং গ্যালাক্সি এস26এফই ফোনটি তার লঞ্চ প্রাইস থেকে প্রায় 16 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি এস26এফই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচার হিসেবে, স্যামসাং গ্যালাক্সি এস26 এফই 5জি ফোনে 6.7-ইঞ্চির FHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে পাওয়া যাবে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1900 নিটস পর্যন্ত সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য, স্যামসাং গ্যালাক্সি এস26 এফই 5জি ফোনে Exynos 2500 চিপসেট অফার করা হয়েছে। এটি 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ পেয়ার করা।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এস26 এফই 5জি ফোনের রিয়ারে রয়েছে f/1.8 অ্যাপারচার ও OIS সুবিধা সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার সহ একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে f/2.2 অ্যাপারচার সহ 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এস26 এফই ফোনে রয়েছে 4900mAh ব্যাটারি যা 45W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে এটি 30 মিনিটে 69 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে।

সিকিউরিটি জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং এটি ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP68 রেটিং সহ আসে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile