Samsung লঞ্চ করল Galaxy A18 4G বাজেট স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা
স্যামসাং তার লেটেস্ট স্মার্টফোন Samsung Galaxy A18 4G লঞ্চ করেছে
কোম্পানির লেটেস্ট স্মার্টফোনটি Galaxy A series এর আওতায় আনা হয়েছে, যা চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইউরোপের মার্কেটে লঞ্চ হয়েছিল
স্যামসাং গ্যালাক্সি এ18 4জি ফোনে রয়েছে ট্রিপাল রিয়ার ক্যামেরা, বড় ব্যাটারি এবং জল ও ধুল থেকে সুরক্ষিত রাখতে IP64 রেটিং

স্যামসাং তার লেটেস্ট স্মার্টফোন Samsung Galaxy A18 4G লঞ্চ করেছে। কোম্পানির লেটেস্ট স্মার্টফোনটি Galaxy A series এর আওতায় আনা হয়েছে, যা চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইউরোপের মার্কেটে লঞ্চ হয়েছিল। তবে বর্তমানে এই একই স্যামসাং গ্যালাক্সি এ18 4জি ফোনটি আলাদা প্রসেসর সহ সিঙ্গাপুরের বাজারে চালু করা হয়েছে। ফিচার হিসেবে স্যামসাং গ্যালাক্সি এ18 4জি ফোনে রয়েছে ট্রিপাল রিয়ার ক্যামেরা, বড় ব্যাটারি এবং জল ও ধুল থেকে সুরক্ষিত রাখতে IP64 রেটিং। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এ18 4জি ফোনের দাম কত এবং ফিচার কী রয়েছে।
Samsung Galaxy A18 4G ফোনের দাম কত
দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ18 4জি ফোনের বেস মডেলটি 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ আসে। এটি SGD 328 (প্রায় 25000 টাকা) দামে লঞ্চ হয়েছে। কালার অপশন হিসেবে এতে থাকছেব্ল্যাক, লাইট ব্লু এবং সিলভার কালার অপশন।
স্যামসাং গ্যালাক্সি এ18 4জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ডিসপ্লের ক্ষেত্রে, এতে 90Hz রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির Full HD+ (1080 x 2340 পিক্সেল) সুপার এমোলেড ইনফিনিটি U ডিসপ্লে দেওয়া। এই ডিসপ্লেটি Corning Gorilla Glass 3 কোটিং সহ লঞ্চ করা হয়েছে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ18 4জি স্মার্টফোনটি MediaTek Helio G99+ চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। ইউরোপে এই স্যামসাং ফোনটি Exynos 1610 চিপসেট সহ আনা হয়েছিল। তবে সিঙ্গাপুর ভ্যারিয়্যান্টে 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ আনা হয়েছে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড দিয়ে 2TB পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি এ18 4জি ফোনে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনের প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের দেওয়া, যার সাথে 5 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার পেয়ার করা। ফ্রন্টে থাকবে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
পাওয়ার দিতে রয়েছে 5000mAh এর ব্যাটারি এবং 25W ওয়্যারড চার্জিং ফিচার। এই ফোনটি IP64 রেটিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.
View full profile