7000mAh ব্যাটারি সহ Motorola আনছে নতুন 5G স্মাার্টফোন, লঞ্চের আগে Flipkart সাইটে হল টিজ
মোটোরোলা শীঘ্রই ভারতীয় বাজারে একটি আরও নতুন 5G স্মার্টফোন Motorola Edge 70 Neo আনার প্রস্তুতি নিচ্ছে
মোটোরোলা এজ 70 নিও ফোনটি ভারতে 26 নভেম্বর লঞ্চ হতে পারে
মোটোরোলার এই ফোনটি ভারতে 26 নভেম্বর লঞ্চ হতে পারে

মোটোরোলা শীঘ্রই ভারতীয় বাজারে একটি আরও নতুন 5G স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি তার আপকামিং ডিভাইসটি Neo নামে টিজ করা শুরু করে দিয়েছে। এমনটি আশা করা হচ্ছে, যে কোম্পানি এই ফোনকে Motorola Edge 70 Neo নামে বাজারে আনতে পারে। মোটোরোলা কোম্পানি Flipkart সাইটে Coming Soon লিখে একটি পেজ টিজ করেছে। এখান থেকে মোটোরোলা এজ 70 নিও ফোনের ভারতীয় লঞ্চ নিশ্চিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোম্পানি তার আপকামিং ফোনের সঠিক নাম এবং ফিচার প্রকাশ করেনি। তবে ফ্লিপকার্টের মাইক্রোসাইট লিস্টিং থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এটি এই মাসেই ভারতে লঞ্চ হতে চলেছে।
Motorola Edge 70 Neo ফোনের দাম কেমন হবে এবং কবে হবে লঞ্চ
রিপোর্ট অনুযায়ী, মোটোরোলার এই ফোনটি ভারতে 26 নভেম্বর লঞ্চ হতে পারে। তবে, কোম্পানি এখনও লঞ্চের তারিখ প্রকাশ করেনি। দামের কথা বললে, মোটোরোলা ফোনের দাম 30,000 থেকে 35,000 টাকার মধ্যে হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি মিল্কি ব্লু, মাউন্টেন ভিউ, গ্রে লাইলাক এবং সেজ রঙের বিকল্পে আসতে পারে।
A new reason to get camera-ready, a new way to make every moment count. Something exciting is coming soon. Keep your eyes open 👀✨📱 #MotorolaIndia #ComingSoon https://t.co/mgOsyn7ffP
— Motorola India (@motorolaindia) November 15, 2026
কেমন হবে মোটোরোলা এজ 70 নিও ফোনের ফিচার এবং স্পেক্স
স্পেসিফিকেশনের দিক থেকে, মোটোরোলা এজ 70 নিও ফোনে একটি 6.78-ইঞ্চি 1.5K কোয়াড-কার্ভড OLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। ফোনে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করার কথা রয়েছে। ডিভাইসের পিক ব্রাইটনেস 5200 নিটস পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসপ্লেকে সুরক্ষিত রাখতে কর্নিং গরিলা গ্লাস 7i থাকার সম্ভাবনা রয়েছে। ফোনে একটি প্লাস্টিক ফ্রেম এবং IP64 রেটিং থাকার সম্ভাবনা রয়েছে।
পারফরম্যান্সের দিক থেকে, ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7s জেন 3 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এতে 6GB এবং 8GB LPDDR5X RAM বিকল্পও থাকতে পারে। স্টোরেজ হতে পারে 128GB এবং 256GB, সাথে থাকবে UFS 3.1 সাপোর্ট। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টামে চলবে বলে আশা করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য ফোনে OIS সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকারও সম্ভাবনা আছে। ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। ডিভাইসে 45W এর ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি বড় 7000mAh ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.
View full profile