Digit.in

26 নভেম্বর ভারতে লঞ্চ হবে Vivo X500 সিরিজ স্মার্টফোন, থাকবে 200MP ক্যামেরা

26 নভেম্বর ভারতে লঞ্চ হবে Vivo X500 সিরিজ স্মার্টফোন, থাকবে 200MP ক্যামেরা

Vivo X500 Series স্মার্টফোন ভারতে শীঘ্রই লঞ্চ হবে বলে জানিয়েছে সংস্থা। ভিভোর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি 26 নভেম্বর লঞ্চ করা হবে। কোম্পানি নিশ্চিত করেছে যে এই সিরিজে আসবে Vivo X500 এবং Vivo X500 Pro স্মার্টফোন। কোম্পানি এই দুটি স্মার্টফোনের পাশাপাশি Vivo Watch GT2 ঘড়িও ভারতে চালু করা হবে।

সম্প্রতি, এই স্মার্টফোন সিরিজটি চীনে লঞ্চ করা হয়েছে। এই সিরিজে ভিভো এক্স500 এবং ভিভো এক্স500 প্রো-এর পাশাপাশি কোম্পানি চীনের বাজারে ভিভো এক্স500 প্রো ম্যাক্সও লঞ্চ করেছে।

Vivo X500 Series Launch Date in India

কোম্পানি তাদের অফিশিয়াল X হ্যান্ডেল থেকে ভিভো এক্স500 সিরিজের লঞ্চের তারিখ জানিয়েছে। এই সিরিজের আপকামিং ডিভাইসগুলো সম্পর্কেও তথ্য শেয়ার করেছে। ভিভোর এই ফ্ল্যাগশিপ সিরিজটি চীনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9600 সিরিজের চিপসেট সহ আনা হয়। সম্প্রতি, এই সিরিজের ফোনগুলোর ভারতীয় দামও ফাঁস হয়েছে।

ভারতে ভিভো এক্স500 সিরিজের দাম কত হবে

রিপোর্ট অনুযায়ী , এই সিরিজের স্ট্যান্ডার্ড মডেল ভিভো এক্স5 ভারতে একটিমাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে: 12GB RAM + 256GB, যার দাম হবে 1,19,999 টাকা। ভিভো এক্স500 প্রো এর দাম হবে 1,49,999 টাকা। এটিও একটিমাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে: 12GB RAM + 256GB স্টোরেজ।

ভিভো এক্স500 সিরিজের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, মিডিয়াটেক ডাইমেনসিটি 9600এম প্রসেসর সহ ভিভো এক্স500 চীনে লঞ্চ করা হয়েছে। ফোনে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সহ একটি 6.59-ইঞ্চি, 1.5K অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও এতে রয়েছে 50 মেগাপিক্সেল + 50 মেগাপিক্সেল + 64 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে রয়েছে 7500mAh ব্যাটারি এবং এটি 90W ওয়্যারড ও 40W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ভিভো এক্স500 প্রো এবং এক্স500 প্রো ম্যাক্স ফোন দুটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9600 প্রো চিপসেটে চলে। প্রো মডেলে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সহ একটি 6.36-ইঞ্চি, 1.5K অ্যামোলেড ডিসপ্লে। প্রো ম্যাক্স মডেলে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সহ একটি 6.85-ইঞ্চি, 2K অ্যামোলেড ডিসপ্লে।

প্রো মডেলে রয়েছে 50 মেগাপিক্সেল + 50 মেগাপিক্সেল + 64 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, অন্যদিকে প্রো ম্যাক্সে রয়েছে 50 মেগাপিক্সেল + 50 মেগাপিক্সেল + 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। দুটি ফোনেই একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে। প্রো ম্যাক্সে রয়েছে 8000mAh ব্যাটারি, অন্যদিকে প্রো মডেলে রয়েছে 6510mAh ব্যাটারি।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile