একটানা 3 বছর রিচার্জ থেকে মুক্তি, Jio নিয়ে এল সবচেয়ে বেশি দীর্ঘ ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান
Reliance Jio গ্রাহকদের জন্য দীর্ঘ ভ্যালিডিটি সহ নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে
রিলায়েন্স জিওর নতুন রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে 3 বছরের ভ্যালিডিটি
যার মানে গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানে মোট 36 মাস পর্যন্ত সমস্ত সুবিধা পেতে পারেন

Reliance Jio গ্রাহকদের জন্য দীর্ঘ ভ্যালিডিটি সহ নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। রিলায়েন্স জিওর নতুন রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে 3 বছরের ভ্যালিডিটি। কোম্পানির এই প্ল্যানে এক বার রিচার্জে 1 বছরের নয় বরং পুরো 3 বছর পর্যন্ত সার্ভিস দেওয়া হচ্ছে। একাধিক সুবিধা সহ আসা জিওর এই প্রিপেইড প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলিং, ডেটা ও SMS এর পাশাপাশি ওটিটি এবং অন্যান্য সুবিধা।
Jio longest validity Recharge Plan Price
রিলায়েন্স জিওর এই নতুন রিচার্জ প্ল্যানটি পুরো 3 বছরের ভ্যালিডিটি অফার করে। জিওর সবচেয়ে দীর্ঘ ভ্যালিডিটি সহ নতুন প্ল্যানের দাম 10,000 টাকা। এই প্ল্যানের সুবিধার মধ্যে গ্রাহকরা পাবেন ভারত জুড়ে আনলিমিটেড ভয়েস কলিং এবং ফ্রি ন্যাশনাল রোমিং। এছাড়াও থাকছে এই প্ল্যানে প্রতিদিন 100 ফ্রি এসএমএস এবং 2.5 জিবি হাই-স্পিড ডেটা।
- দাম: 10 হাজার টাকা
- মেয়াদ: 3 বছর
- আনলিমিটেড 5G ডেটা
- আনলিমিটেড ভয়েস কলিং
- প্রতিদিন 2.5 জিবি ডেটা
- প্রতিদিন 100 এসএমএস
এই প্ল্যানে পাওয়া বাকি সুবিধার মধ্যে রয়েছে JioHotstar মোবাইল + হলিউড সাবস্ক্রিপশন। এছাড়াও, গ্রাহকরা ক্যানভা প্রো লাইট-এর 12 মাসের সাবস্ক্রিপশন পাবেন। কোম্পানিট 50 জিবি JioAICloud স্টোরেজও দিচ্ছে। কোম্পানির দাবি, গ্রাহকদের আগামী তিন বছর তাদের নম্বর রিচার্জ করার প্রয়োজন হবে না। তাছাড়া, আগামী তিন বছর পর্যন্ত প্ল্যানের দাম বাড়লেও কোনো প্রভাব ফেলবে না।
জিও-র এই নতুন রিচার্জ প্ল্যানটি MyJio অ্যাপ এবং জিওর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.
View full profile
