Digit.in

Cheapest Recharge Plans: সিম এক্টিভ রাখতে Jio, Airtel এবং Vodafone Idea এর 3টি সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, দেখে নিন লিস্ট

Highlights

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) সম্প্রতি টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যে গ্রাহকদের জন্য আগের তুনলায় বেশি সস্তা রিচার্জ প্ল্যানের (Cheapest Recharge Plans) বিকল্প আনা হক

ডেটা সরিয়ে দেওয়ার ফলে গ্রাহকরা কম খরচে তাদের পরিষেবা এক্টিভ রাখতে পারবেন

এই খবরে Jio, Airtel এবং Vi এর এমন তিনটি সস্তা প্ল্যানের বিষয় জানাবো যা সম্প্রতি চালু করা হয়েছে

Cheapest Recharge Plans: সিম এক্টিভ রাখতে Jio, Airtel এবং Vodafone Idea এর 3টি সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, দেখে নিন লিস্ট

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) সম্প্রতি টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যে গ্রাহকদের জন্য আগের তুনলায় বেশি সস্তা রিচার্জ প্ল্যানের (Cheapest Recharge Plans) বিকল্প আনা হক। এই নির্দেশ দেওয়ার আসল উদ্দেশ্য ছিল এমন কিছু রিচার্জ প্ল্যান আনা যা ডেটা ছাড়া হবে। ডেটা সরিয়ে দেওয়ার ফলে গ্রাহকরা কম খরচে তাদের পরিষেবা এক্টিভ রাখতে পারবেন। এই প্ল্যানগুলি সার্ভিস ভ্যালিডিটি সহ আসে বলে, গ্রাহকরা চাইলে তাদের প্রয়োজন অনুযায়ী আলাদা করে ডেটা প্ল্যান রিচার্জ করাতে পারবেন। আমরা এই খবরে Jio, Airtel এবং Vi এর এমন তিনটি সস্তা প্ল্যানের বিষয় জানাবো যা সম্প্রতি চালু করা হয়েছে।

Jio Rs 147 Prepaid Recharge Plans

জিওর 147 টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 22 দিনের দেওয়া হয়। এই প্ল্যানে সুবিধা হিসেবে থাকবে আনলিমিটেড ভয়েস কলিং এবং 300 SMS সুবিধা। এই প্ল্যানে কোনো ডেটা অফার করা হয় না, তবে গ্রাহকরা চাইলে আলাদা করে ডেটা ভাউচার রিচার্জ করাতে পারেন। এই প্ল্যানের প্রতিদিনের খরচ হবে 6.68 টাকা।

Airtel এর 185 টাকার প্রিপেইড রিচার্জ

এয়ারটেলের 185 টাকার প্রিপেইড প্ল্যানের সার্ভিস ভ্যালিডিটি 28 দিন। এতে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং 300 SMS সুবিধা পাবেন। এই প্ল্যানের সাথে কোনো বান্ডেল ডেটা দেওয়া হয় না। এই প্ল্যানের প্রতিদিনের হবে 6.61 টাকা।

Vodafone Idea এর 142 টাকার প্রিপেইড প্ল্যান

ভোডাফোন আইডিয়ার 142 টাকার প্রিপেইড প্ল্যানের সার্ভিস ভ্যালিডিটি 28 দিন। এতে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং 300 SMS পাবেন। এই প্ল্যানে কোনো ডেটা সুবিধা থাকবে না। এই প্ল্যানের প্রতিদিনের খরচ 5.07 টাকা।

যদি সার্ভিস ভ্যালিডিটির কথা বলি, তবে এই তিনটি প্ল্যান বর্তমানে ইন্ডাস্ট্রির সবচেয়ে সস্তা বিকল্প। আপনি যদি ডেটা সুবিধা না চান এবং শুধু সার্ভিস ভ্যালিডিটি চান, তাহলে এই প্ল্যানগুলো বেছে নিতে পারেন। অবশ্যই, এই প্ল্যানে আলাদা করে ডেটা যোগ করার সুযোগ রয়েছে। আপনি ডেটা বুস্টার দিয়ে রিচার্জ করতে পারেন এবং প্ল্যানের ভ্যালিডিটি থাকা পর্যন্ত, আপনার যত ডেটাই প্রয়োজন হোক না কেন, আপনি সহজেই তা ব্যবহার করতে পারবেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile