Digit.in

Samsung এর প্রিমিয়াম ফোনে পাওয়া যাচ্ছে 10 হাজার টাকার ছাড়, রয়েছে 50MP ক্যামেরা

Highlights

Amazon সাইটে দিওয়ালির পরেও সেল চলছে, যেখানে Samsung Galaxy S26 5G ফোনে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে

স্যামসাং গ্যালাক্সি এস26 5জি ফোনটি অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে

ফিচার হিসেবে গ্যালাক্সি এস26 5জি ফোনটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া

Samsung এর প্রিমিয়াম ফোনে পাওয়া যাচ্ছে 10 হাজার টাকার ছাড়, রয়েছে 50MP ক্যামেরা

মেমোরি চিপের দাম বাড়ার কারণে স্মার্টফোনের দাম বেড়ে গেছিল, তবে ফেস্টিভাল সেলে পাওয়া যাচ্ছে। Amazon সাইটে দিওয়ালির পরেও সেল চলছে, যেখানে Samsung Galaxy S26 5G ফোনে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আসা স্যামসাং গ্যালাক্সি এস26 5জি ফোনটি অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে। ফিচার হিসেবে গ্যালাক্সি এস26 5জি ফোনটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া। আসুন স্যামসাং গ্যালাক্সি এস26 5জি ফোনের অফার এবং ডিল সম্পর্কে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S26 5G Price in Amazon Sale

দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস26 5জি ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলটি অ্যামাজনে 87,999 টাকায় বিক্রি হচ্ছে। অফারে হিসেবে, গ্যালাক্সি এস26 5জি ফোনটি 97,999 টাকায় লিস্ট করা। যার মানে গ্যালাক্সি এস26 5জি ফোনটি সোজা 10 হাজার টাকা সস্তায় পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি এস26 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, গ্যালাক্সি এস26 5জি ফোনে রয়েছে 1080x2340 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.3-ইঞ্চি ফুল-এইচডি+ ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে রয়েছে।

গ্যালাক্সি এস26 5জি ফোনটি স্যামসাং-এর নিজস্ব ডেকা-কোর এক্সিনোস 2600 চিপসেটে কাজ করে। এই স্যামসাং ফোনটি অ্যান্ড্রয়েড 16-এর উপর ভিত্তি করে তৈরি ওয়ানইউআই 8.5-এ চলে।

পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এস26 5জি ফোনটি 4300mAh ব্যাটারি সহ আসে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এস26 5জি ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, OIS সাপোর্ট সহ 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 3x অপটিকাল জুম এবং 12 মেগাপিক্সেল এর আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। এই ফোনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 12 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile