মাত্র 16 হাজার টাকার খরচে কেনা যাবে 7000mAh ব্যাটারি সহ Realme 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন সস্তায়
আপনি কি কম বাজেট বিশাল ব্যাটারি এবং বড় ডিসপ্লে সহ স্মার্টফোন কিনতে চান? তবে Realme P4 Lite 5G একটি ভাল বিকল্প
Flipkart Big Billion Days Sale সেলে রিয়েলমি পি4 লাইট ফোনটি 16,499 টাকা দামে কেনা যাবে
রিয়েলমি পি4 লাইট ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি এবং 144Hz আল্ট্রা ব্রাইট ডিসপ্লে
আপনি কি কম বাজেট বিশাল ব্যাটারি এবং বড় ডিসপ্লে সহ স্মার্টফোন কিনতে চান? তবে Realme P4 Lite 5G একটি ভাল বিকল্প। আসলে Flipkart Big Billion Days Sale সেলে রিয়েলমি পি4 লাইট ফোনটি 16,499 টাকা দামে কেনা যাবে। রিয়েলমি পি4 লাইট ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি এবং 144Hz আল্ট্রা ব্রাইট ডিসপ্লে। ফ্লিপকার্ট তার বিগ বিলিয়ান ডেজ সেল শুরু হওয়ার আগেই তার ফেস্টিভ অফার প্রকাশ করে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি4 লাইট ফোনের নতুন দাম, স্পেসিফিকেশন কী রয়েছে।
SurveyRealme P4 Lite 5G Discount Price in Flipkart Big Billion Days Sale
দামের কথা বললে, রিয়েলমি পি4 লাইট 5জি ফোনের 4GB RAM+64GB স্টোরেজ মডেলটি 16,499 টাকায় কেনা যাবে। তবে বর্তমানে ফোনের এই মডেলটি 18,993 টাকা দামে লিস্ট করা। যার মানে ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডেজ সেলে রিয়েলমি পি4 লাইট 5জি ফোনটি 2000 টাকা সস্তায় কেনা যাবে।
এর পাশাপাশি থাকবে ব্যাঙ্ক অফার যার পরে ফোনের দাম আরও কমে যাবে। গ্রাহকরা তাদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেন নতুন স্মার্টফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।

কেন কিনবেন রিয়েলমি পি4 লাইট 5জি ফোন, স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
কম বাজেটে শক্তিশালী পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাকআপের জন্য রিয়েলমি পি4 লাইট 5জি একটি চমৎকার স্মার্টফোন। মূলত যারা দীর্ঘ সময় চার্জের চিন্তা ছাড়া ফোন ব্যবহার করতে চান এবং স্মুথ ডিসপ্লে পছন্দ করেন, তাদের লক্ষ্য করেই রিয়েলমি এই ফোনটি বাজারে এনেছে।
স্পেসিফিকেশন
ডিসপ্লে: এতে 6.8 ইঞ্চির HD+ LCD স্ক্রিন, যা 144Hz রিফ্রেশ রেট এবং 9000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিন সুরক্ষায় রয়েছে পান্ডা গ্লাস।
প্রসেসর: রিয়েলমি পি4 লাইট 5জি ফোনটি MediaTek Dimensity 6300 – 6nm অক্টা-কোর 5জি চিপসেটে কাজ করে। এটি 4GB / 6GB RAM (LPDDR4X) এবং 64GB / 128GB ইন্টারন্যাল স্টোরেজ সহ পেয়ার করা।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে এতে পাওয়া যবে 13 মেগাপিক্সেলের AI প্রাইমারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি ও চার্জিং: পাওয়ার দিতে রিয়েলমি পি4 লাইট ফোনে 7000mAh টাইটান ব্যাটারি রয়েছে, যা 15W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড 16-এর উপর ভিত্তি করে তৈরি Realme UI 7.0। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং এবং শক রেজিস্ট্যান্সের জন্য ArmorShell প্রোটেকশন।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
