Digit.in

Motorola প্রিমিয়াম 5G স্মার্টফোনে সোজা 15 হাজার টাকার ছাড়, রয়েছে 50MP সেলফি ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর

Highlights

আপনি যদি কম খরচে একটি ভাল প্রিমিয়াম 5G স্মার্টফোন খুঁজছেন তবে ই-কমার্স সাইট Flipkart আপনাকে দিচ্ছে সুযোগ

ফ্লিপকার্টে MOTOROLA Signature ফোনটি তার আসল দাম থেকে অনেকটা কমে বিক্রি হচ্ছে

মোটোরোলা সিগনেচারে একটি 5200mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে, যা 90W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে

Motorola প্রিমিয়াম 5G স্মার্টফোনে সোজা 15 হাজার টাকার ছাড়, রয়েছে 50MP সেলফি ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর

বর্তমান সময় মোবাইল কোম্পানিরা তাদের স্মার্টফোনের দাম একের পর এক বাড়িয়ে চলেছে। কম বাজেট থেকে মিড রেঞ্জ স্মার্টফোনগুলি এখন আসল দাম থেকে অনেকটা বেশি। তবে আপনি যদি কম খরচে একটি ভাল প্রিমিয়াম 5G স্মার্টফোন খুঁজছেন তবে ই-কমার্স সাইট Flipkart আপনাকে দিচ্ছে সুযোগ। আসলে ফ্লিপকার্টে MOTOROLA Signature ফোনটি তার আসল দাম থেকে অনেকটা কমে বিক্রি হচ্ছে। এই ফোনে সরাসরি ছাড়ের পাশাপাশি ব্যাঙ্ক অফার এবং বিশেষ এক্সচেঞ্জ ডিলও পাওয়া যাচ্ছে, যার ফলে ফোনের দাম আরও কমে আসে।

মনে করিয়ে দি যে চলতি বছরের জানুয়ারী মাসে ভারতে মোটোরোলা সিগনেচার ফোনটি ভারতে আনা হয়েছিল। ফিচার হিসেবে মোটোরোলা ফোনে রয়েছে 165Hz AMOLED ডিসপ্লে, Snapdragon 8 Gen 5 প্রসেসর এবং ট্রিপল 50MP রিয়ার ক্যামেরা সিস্টেম। আপনি যদি এই ফোনটি কেনার কথা ভাবছেন, তবে আসুন প্রথমে এই অফারের বিষয় বিস্তারিত দেখে নেওয়া যাক…

MOTOROLA Signature Price discount

অফারের কথা বললে, মোটোরোলা সিগনেচার ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলি আপনি ফ্লিপকার্টে 20 শতাংশ ছাড়ের কিনতে পারবেন। সাইটে ফোনের MRP 74,999 টাকা দেওয়া, কিন্তু বর্তমানে কোনো ব্যাংক অফার ছাড়াই মোটোরোলা ফোনটি 59,999 টাকায় কেনা যাবে।

MOTOROLA Signature Price discount

এছাড়া, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনি আরও 5,613 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।

গ্রাহকরা HDFC, ICICI এবং Axis Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 2750 টাকার ছাড় পাওয়া যাবে। এছাড়া ফোনটি আরও সস্তায় কিনতে হলে আপনার পুরনো ফোনকে এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 53,450 টাক পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।

মোটোরোলা সিগনেচার ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, মোটোরোলা সিগনেচার একটি ডুয়াল সিম হ্যান্ডসেট যা অ্যান্ড্রয়েড 16 এবং মোটোরোলার হ্যালো ইউআই-এর উপর ভিত্তি করে চলে। ফোনে একটি 6.8-ইঞ্চি Super HD (1,264x2,780 pixels) এলটিপিও এক্সট্রিম অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 165Hz পর্যন্ত, 100 শতাংশ DCI-P3 কালার গামুট, 6200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, 450 পিপিআই পিক্সেল ডেনসিটি, ডলবি ভিশন, HDR10+ কন্টেন্ট সাপোর্ট, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং SGS ব্লু লাইট রিডাকশন ও মোশন ব্লার রিডাকশন সার্টিফিকেশন রয়েছে। স্ক্রিনটিতে স্মার্ট ওয়াটার টাচ ফিচারও রয়েছে, যা ইউজারদের ভেজা বা স্যাঁতসেঁতে আঙুল দিয়ে হ্যান্ডসেটটি কাজ করতে দেয়।

মোটোরোলা সিগনেচার স্মার্টফোনটি কোয়ালকমের একটি অক্টা-কোর Snapdragon 8 Gen 5 চিপসেটে কাজ করে। এটি 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 অনবোর্ড স্টোরেজ সহ পেয়ার করা। কোম্পানি দাবি করেছে যে ফোনটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68 + IP69 রেটিং, MIL-STD 810H সামরিক গ্রেড সার্টিফিকেশন এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ স্ক্রিন সুরক্ষা সহ আসে।

ক্যামেরার ক্ষেত্রে, মোটোরোলা সিগনেচারে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে, যার প্রাইমারি ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ একটি 50 মেগাপিক্সেল (f/1.6) সোনি LYT 828 প্রাইমারি শুটার। এতে একটি 50 মেগাপিক্সেল (f/2.0) আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 50 মেগাপিক্সেল সোনি LYT 600 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে, যা 3x অপটিক্যাল জুম, 100x হাইব্রিড জুম এবং OIS সহ আসে। হ্যান্ডসেটে একটি 50 মেগাপিক্সেল (f/2.0) সোনি LYT 500 সেলফি ক্যামেরা রয়েছে। মোটোরোলা সিগনেচার 8K/30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে সক্ষম।

পাওয়ার দিতে মোটোরোলা সিগনেচারে একটি 5200mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে, যা 90W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে 10W ওয়্যারলেস এবং 5W ওয়্যারড রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে। কোম্পানি দাবি করেছে যে এই হ্যান্ডসেটটি 41 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile