Motorola Edge 70 Fusion vs Samsung Galaxy A56 5G: 30 হাজার টাকার বাজেটে কোন মোবাইল ফোনটি সেরা
আপনি যদি 30 হাজার টাকার কাছাকাছি নতুন স্মার্টফোন কিনতে চান তবে Samsung Galaxy A56 5G এবং Motorola Edge 70 Fusion ফোন দুটি পাওয়া যাচ্ছে দারুন সস্তায়। এই দুটি ফোনেই ই-কমার্স সাইট দুর্দান্ত ডিল অফার করছে। স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনটি Amazon Great Indian Festival Sale 2026 থেকে কেনা যাবে। এর পাশাপাশি মোটোরোলা এজ 70 ফিউশন ফোনটি Flipkart Big Billion Days সেলে বিক্রি হচ্ছে। তবে 30 হাজার টাকা দামের দুটি ফোনের মধ্যে কোনটি কেনা সেরা চয়েজ হবে, তা জানতে এখানে আমরা দুটি ফোনের তুলনা করছি।
Surveyদুটি ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মধ্যে দামের পার্থক্য মাত্র 1000 টাকা। তবে, দুটি স্মার্টফোনের ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং সফটওয়্যার সম্পর্কিত স্পেসিফিকেশনগুলো ভিন্ন। দুটি ফোনের ডিল এবং ফিচারগুলো আসুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Vivo V80 5G vs Oppo F35 5G: ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং দামের তুলনা
Samsung Galaxy A56 5G Deal price on Amazon
অ্যামাজনে স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি 31,999 টাকা দামে লিস্ট করা। তবে এই ফোনের MRP 49,999 টাকা। তবে বলে দি যে ডিল প্রাইস সীমিত সময়ের জন্য হয়। তাই, ফোনের দামে বদল হতে পারে। এছাড়া থাকছে ব্যাঙ্ক অফার এবং ক্যাশব্যাক। যার পরে ফোনের দাম আরও কমে যাবে।
Flipkart Sale Motorola Edge 70 Fusion Price deal
ফ্লিপকার্টে মটোরোলা এজ 70 ফিউশন 30,999 টাকায় লিস্ট করা। এর এমআরপি হলো 49,999 টাকা। এর মাধ্যমে ফোনের উপর 38 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এই দামে ফোনের বেস 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে। এছাড়া ফোনে থাকছে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার। যার পরে ফোনের দাম আরও কম হয় যাবে।
স্যামসাং গ্যালাক্সি এ56 5জি নাকি মটোরোলা এজ 70 ফিউশন: ফিচার এবং স্পেসিফিকেশনের তুলনা
ডিসপ্লে
মোটোরোলা এজ 70 ফিউশন: এতে রয়েছে বড় 6.8 ইঞ্চি Extreme AMOLED সহ কোয়াড কার্ভ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz এবং পিক্সেল ডেনসিটি বেশি। কোম্পানির অনুযায়ী এটি 5200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। এছাড়া এতে HDR10+ এবং Gorilla Glass 7i পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এ56 5জি: এতে রয়েছে 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। এটি 1200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে।
তুলনা: স্মুথ স্ক্রিন ও বড় ডিসপ্লের জন্য মটোরোলা এগিয়ে রয়েছে, তবে কালার অ্যাকুরেসি ও প্যানেলের কোয়ালিটি দিক থেকে স্যামসাং বেশ ভালো।
প্রসেসর, পারফরম্যান্স, OS আপডেট
মোটোরোলা এজ 70 ফিউশন: এতে রয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 অক্টা-কোর প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১৬-এর উপর ভিত্তি করে তৈরি হ্যালো ইউআই-তে চলে। মটোরোলা ফোনের জন্য তিনটি ওএস আপগ্রেড এবং পাঁচ বছরের নিরাপত্তা আপডেটের দাবি করা হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ56 5জি: এতে রয়েছে স্যামসাংয়ের নিজস্ব Samsung Exynos 1580 (অক্টা-কোর) প্রসেসর। এতে রয়েছে 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ। ফোনে অ্যান্ড্রয়েড 15-এর উপর ভিত্তি করে তৈরি ওয়ান ইউআই 7 রয়েছে। কোম্পানি এতে 6 বছর পর্যন্ত আপডেট দেবে বলে দাবি করেছে।
তুলনা: গিকবেঞ্চ মাল্টি-কোর টেস্টে স্যামসাং গ্যালাক্সি এ56 5জি কিছুটা বেশি স্কোর করেছে এবং এর চিপসেট অপ্টিমাইজেশন চমৎকার।
ক্যামেরা
মটোরোলা এজ 70 ফিউশন: এই ফোনের রিয়ারে প্রাইমারি ক্যামেরা 50MP (সোনি সেন্সর সহ) এবং আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, আর সামনে সেলফির জন্য রয়েছে হাই রেজোলিউশনের 32MP ক্যামেরা।
স্যামসাং গ্যালাক্সি এ56 5জি: পেছনের ট্রিপল ক্যামেরা সেটআপে রয়েছে 50MP প্রাইমারি + 12MP আল্ট্রা-ওয়াইড + 5MP ম্যাক্রো, এবং সামনের ক্যামেরা 12MP।
তুলনা: সেলফি এবং ফ্রন্ট ক্যামেরা ফটোগ্রাফির জন্য মটোরোলা এজ 70 ফিউশন এগিয়ে আছে।
আরও পড়ুন: 6500mAh ব্যাটারি সহ নতুন Vivo 5G ফোনটি সস্তায় কেনার সুযোগ, 16000 হাজার টাকার কমে হচ্ছে বিক্রি
ব্যাটারি ও চার্জিং
মটোরোলা এজ 70 ফিউশন: এতে 7000mAh এর বড় সিলিকন-কার্বন ব্যাটারি পাওয়া যাবে। এটি 68W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে।
স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ৫জি: এতে রয়েছে 5000mAh ব্যাটারি যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
তুলনা: ব্যাটারি লাইফ ও ব্যাকআপের দিক থেকে মটোরোলা এগিয়ে থাকে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
