6500mAh ব্যাটারি সহ নতুন Vivo 5G ফোনটি সস্তায় কেনার সুযোগ, 16000 হাজার টাকার কমে হচ্ছে বিক্রি
আপনি যদি বড় ব্যাটারি সহ সস্তায় 5G Smartphone কিনতে চাইছেন তবে Vivo T5 Lite 5G একটি ভাল বিকল্প
ভিভো টি5 লাইট 5জি ফোনটি চলতি বছরের জুলাই মাসে ভারতে আসে, যা 6500mAh ব্যাটারি অফার করে
Flipkart Big Billion Days Sale চলাকালীন ভিভো টি5 লাইট 5জি ফোনটি 16000 টাকার কম দামে কেনা যাবে
আপনি যদি বড় ব্যাটারি সহ সস্তায় 5G Smartphone কিনতে চাইছেন তবে Vivo T5 Lite 5G একটি ভাল বিকল্প। ভিভো টি5 লাইট 5জি ফোনটি চলতি বছরের জুলাই মাসে ভারতে আসে, যা 6500mAh ব্যাটারি অফার করে। আসলে Flipkart Big Billion Days Sale চলাকালীন ভিভো টি5 লাইট 5জি ফোনটি 16000 টাকার কম দামে কেনা যাবে। ভিভো টি5 লাইট 5জি ফোনে রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর, 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে ভিভো ফোনটি 16 হাজারের কম দামে কেনা যাবে।
SurveyVivo T5 Lite 5G Discount Price in Flipkart Sale
দামের কথা বললে, ভিভো টি5 লাইট 5জি ফোনের 4GB RAM+64GB স্টোরেজ মডেলটি Flipkart সাইটে 30,999 টাকা দামে লিস্ট করা। তবে ফ্লিপকার্ট সেলে ভিভো ফোনটি বিক্রি হচ্ছে 17,499 টাকায়। যার মানে ফোনে 44 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
এছাড়া ব্যাঙ্ক অফার হিসেবে, Flipkart Axis ব্যাঙ্ক কার্ড পেমেন্ট 2538 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়া HDFC ডেবিট এবং ক্রেডিট কার্ড পেমেন্টে 1750 টাকা ছাড় দেওয়া হচ্ছে। যার পরে ফোনের দাম আরও কমে যাবে। মানে ছাড়ের পর ফোনটি 16000 টাকার কমে কেনা যাবে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা এবং 9000mAh ব্যাটারি সহ OnePlus 16 লঞ্চ, জেনে নিন আর কোন চমক রয়েছে ফোনে

এছাড়া গ্রাহকরা তাদের পুরনো বা বর্তমান স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 13,400 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।
ভিভো টি5 লাইট 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ডিসপ্লে: এতে রয়েছে 6.74 ইঞ্চি HD+ এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক 1200 নিটস ব্রাইটনেস।
প্রসেসর: ভিভো টি5 লাইট 5জি ফোনটি অক্টা-কোর MediaTek Dimensity 6300 5G প্রসেসরে কাজ করে।
ক্যামেরা: ভিভো টি5 লাইট 5জি ফোনের পেছনে রয়েছে 50 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা সেটআপ এবং সামনে সেলফির জন্য 5 মেগাপিক্সেল ক্যামেরা।
ব্যাটারি ও চার্জিং: সারাদিন ব্যবহারের জন্য রয়েছে 6500mAh এর বড় ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য 44W ফ্লাশচার্জ চার্জিং ফিচার।
অপারেটিং সিস্টেম: ফোনটি লেটেস্ট Android 16 ভিত্তিক Funtouch OS সফটওয়্যারে কাজ করে।
ধুলো ও জলের ছিঁটা থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং এবং MIL-STD-810H স্থায়িত্ব রয়েছে। সুরক্ষার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
