200MP ক্যামেরা এবং 9000mAh ব্যাটারি সহ OnePlus 16 লঞ্চ, জেনে নিন আর কোন চমক রয়েছে ফোনে

HIGHLIGHTS

ওয়ানপ্লাস চীনের বাজারে তাদের নতুন স্মার্টফোন, OnePlus 16 লঞ্চ করেছে

ওয়ানপ্লাস 16 ফোনে রয়েছে 9000mAh ব্যাটারি এবং কোয়ালকম octa-core Snapdragon 8 Elite সিরিজের চিপসেট

প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট

200MP ক্যামেরা এবং 9000mAh ব্যাটারি সহ OnePlus 16 লঞ্চ, জেনে নিন আর কোন চমক রয়েছে ফোনে

ওয়ানপ্লাস চীনের বাজারে তাদের নতুন স্মার্টফোন, OnePlus 16 লঞ্চ করেছে। লেটেস্ট ওয়ানপ্লাস 16 ফোনটি কোম্পানির গত বছরের OnePlus 15 ফোনের সাক্সেসার। নতুন ওয়ানপ্লাস 16 ফোনে রয়েছে স্কয়ার আকারের রিয়ার ক্যামেরা মডিউল। ওয়ানপ্লাস 16 ফোনে প্রিমিয়াম ফিচার হিসেবে পাওয়া যাবে 9000mAh ব্যাটারি এবং কোয়ালকম এর লেটেস্ট ফ্ল্যাগশিপ octa-core Snapdragon 8 Elite সিরিজের চিপসেট, যা 2nm প্রোসেস তৈরি। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস 16 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে সমস্ত কিছু।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus 16 Price and Availability

দামের কথা বললে, ওয়ানপ্লাস 16 ফোনের 12GB+256GB স্টোরেজের দাম CNY 5,999 (প্রায় 85,866 টাকা) রাখা হয়েছে। বলে দি যে ওয়ানপ্লাস 16 ফোনটি বর্তমানে চীনে লঞ্চ করা হয়েছে। ভারতে আসার পর ফোনের দাম আরও বাড়তে পারে। ভারতে এটি আসার পর ট্যাক্স ও অন্যান্য খরচের কারণে দাম কিছুটা ভিন্ন হতে পারে। বিভিন্ন তথ্য অনুযায়ী, ভারতে এর দাম প্রায় 89,990 টাকা থেকে 1,00,000 টাকা বা তার বেশি হতে পারে।

  • 12GB+256GB: 5999 ইউয়ান (প্রায় 85,850 টাকা)
  • 12GB+512GB: 6799 ইউয়ান (প্রায় 97,300 টাকা)
  • 16GB+512GB: 7499 ইউয়ান (প্রায় 1,07,315 টাকা)
  • 16GB+1TB: 8499 ইউয়ান (প্রায় 1,21,625 টাকা)

আরও পড়ুন: 7200mAh ব্যাটারি এবং 50MP ZEISS সেলফি ক্যামেরা সহ Vivo এর নতুন 5G ফোনের সেল শুরু, Amazon সেলে বিক্রি হচ্ছে 6300 টাকা সস্তা

ফোনটি বর্তমানে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং কেনার তারিখ থেকেই বিক্রি শুরু হবে। এটি Tomorrow Starlight, Martian Masterpiece, এবং Dark Forest-এর মতো রঙের বিকল্পে পাওয়া যাবে।

ওয়ানপ্লাস 16 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস 16 ফোনে রয়েছে একটি 6.78-ইঞ্চি FHD+ ডিসপ্লে, যার রেজোলিউশন 2772×1272 পিক্সেল, রিফ্রেশ রেট 165Hz এবং ব্রাইটনেস 2000 নিটস পর্যন্ত। ডিসপ্লেতে একটি আই প্রোটেকশন মোড রয়েছে।

প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট, সাথে রয়েছে 12জিবি/16জিবি LPDDR5X আল্ট্রা RAM এবং 256জিবি/512জিবি/1TB বিল্ট-ইন স্টোরেজ।

পাওয়ার দিতে ওয়ানপ্লাস 16 ফোনে রয়েছে 9000mAh ব্যাটারি, যা 100W সুপারভুক ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড-ভিত্তিক ColorOS 17.0-এ চলে। এতে IP66, IP68, IP69, এবং IP69K রেটিং রয়েছে, যা ধুলো এবং জল থেকে সুরক্ষা নিশ্চিত করে।

ক্যামেরার ক্ষেত্রে ওয়ানপ্লাস 16 ফোনের পেছনের সেটআপে রয়েছে f/1.6 অ্যাপারচার ও OIS সাপোর্ট সহ একটি 200 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, f/2.0 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং f/2.6 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য f/2.0 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

কানেক্টিভিটি অপশনগুলোর মধ্যে রয়েছে 5G, ডুয়াল সিম, ব্লুটুথ 6.0, Wi-Fi 7, USB Type-C পোর্ট 3.2 Gen 1, GPS এবং NFC।

আরও পড়ুন: সোজা অর্ধেক দামে বিক্রি হচ্ছে Samsung এর প্রিমিয়াম কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ 5G স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile