7200mAh ব্যাটারি এবং 50MP ZEISS সেলফি ক্যামেরা সহ Vivo এর নতুন 5G ফোনের সেল শুরু, Amazon সেলে বিক্রি হচ্ছে 6300 টাকা সস্তা
ভিভো গত সপ্তাহে ভারতে তিনটি নতুন ফোন লঞ্চ করেছে, যার মধ্যে Vivo V80 ফোনের আজ 13 অক্টোবর থেকে সেল শুরু হয়ে গেছে
Amazon এর Great Indian Festival Sale 2026 সেলে ভিভো ভি80 ফোনটি কেনা যাবে
নতুন ভি80-এর মেইন ফিচারে রয়েছে ZEISS লেন্স সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ
ভিভো গত সপ্তাহে ভারতে তিনটি নতুন ফোন লঞ্চ করেছে, যার মধ্যে Vivo V80 ফোনের আজ 13 অক্টোবর থেকে সেল শুরু হয়ে গেছে। কোম্পানির এই ডিভাইস প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টে আসে। Amazon এর Great Indian Festival Sale 2026 সেলে ভিভো ভি80 ফোনটি কেনা যাবে। কোম্পানি এতে 6000 টাকার বেশি ব্যাঙ্ক ডিসকাউন্টও অফার করছে।
Surveyএবারের নতুন মডেলে গত বছরের V70-এর তুলনায় শুধুমাত্র সামান্য কিছু আপগ্রেড রয়েছে। নতুন ভি80-এর মেইন ফিচারে রয়েছে ZEISS লেন্স সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ। ডিভাইসে আরও রয়েছে একটি দুর্দান্ত 144Hz AMOLED ডিসপ্লে এবং একটি বড় সিলিকন-কার্বন ব্যাটারি। চলুন প্রথমে এর দাম জেনে নেওয়া যাক…
আরও পড়ুন: সোজা অর্ধেক দামে বিক্রি হচ্ছে Samsung এর প্রিমিয়াম কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ 5G স্মার্টফোন
Vivo V80 Price in India Sale offer (কিনতে এখানে ক্লিক করুন)
দামের কথা বললে, ভারতে ভিভো ভি80 ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 62,999 টাকার শুরুর দামে কেনা যাবে। এছাড়া ফোনের 8GB+256GB স্টোরেজের দাম 69,999 টাকা এবং 8GB+512GB স্টোরেজ মডেলের দাম 79,999 টাকা রাখা হয়েছে। ডিভাইসটি তিনটি কালার অপশনে আসে – স্টেলার ব্ল্যাক, হরাইজন ব্লু এবং সানরাইজ অ্যান্থেম। বর্তমানে, ফোনটি ভারতে ফ্লিপকার্ট এবং ভিভোর অনলাইন স্টোরের মাধ্যমে কেনা যাচ্ছে।
Choose from Sunrise Anthem or Horizon Blue on the all-new vivo V80. Pre-book now. #vivoV80 #MyCinematicMoments #ZEISSPortraitSoPro https://t.co/YV8xQEv7gt
— vivo India (@Vivo_India) October 12, 2026
লঞ্চ অফারের আওতায়, কোম্পানি SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড পেমেন্টে 6300 টাকা পর্যন্ত ছাড় অফার করছে। যার পরে ফোনের দাম আরও কমে 56,699 টাকার শুরুর দামে কেনা যাবে।
ভিভো ভি80 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
স্পেসিফিকেশনের দিক থেকে, ফোনে রয়েছে একটি 659-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট, পি3 ওয়াইড কালার গ্যামুট সাপোর্ট এবং 459 পিপিআই পর্যন্ত পিক্সেল ডেনসিটি অফার করে। ফোনের পিক ব্রাইটনেস 5000 নিটস পর্যন্ত হতে পারে এবং এর হাই-ব্রাইটনেস মোডে তা 1800 নিটস পর্যন্ত পৌঁছায়।
ডিভাইসে রয়েছে কোয়ালকমের ৪ ন্যানোমিটার প্রসেসে তৈরি স্ন্যাপড্রাগন 7 জেন 4 চিপসেট। ডিভাইসে আরও রয়েছে 8 জিবি LPDDR4X RAM এবং 512 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ।
ফটোগ্রাফির জন্য, ডিভাইসে ZEISS লেন্স সহ ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনে অটোফোকাস, OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়া ফোনে অটোফোকস সহ OIS সহ একটি 50 মেগাপিক্সেল জাইস নাইট টেলিফটো ক্যামেরাও রয়েছে। ডিভাইসে 115-ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরাও রয়েছে।
সামনে সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে অটোফোকাস, 92 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 50 মেগাপিক্সেল ZEISS গ্রুপ সেলফি ক্যামেরা।
এছাড়াও, ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7200mAh ব্যাটারি রয়েছে। ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে ফোনে IP68 এবং IP69 রেটিংও রয়েছে।
আরও পড়ুন: Amazon সেলে 25 হাজার টাকার কম দামে কিনুন বড় ডিসপ্লে সহ QLED Smart TV, সবচেয়ে সস্তা 12499 টাকার
কানেক্টিভিটি অপশনগুলোর মধ্যে রয়েছে ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.4, জিপিএস, এনএফসি এবং ইউএসবি 2.0।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
