Vivo V80 5G vs Oppo F35 5G: ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং দামের তুলনা

HIGHLIGHTS

ভিভো ভারতে Vivo V80 লঞ্চ করেছে। ভিভো ভি80 5জি ফোনের প্রতিযোগিতা Oppo F35 5G এর সাথে হবে

ভিভো ভি80 ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ আসে

ওপ্পো এফ35 5জি ফোনে দেওয়া হয়েছে MediaTek Dimensity 6360 Max অক্টা-কোর প্রসেসর

Vivo V80 5G vs Oppo F35 5G: ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং দামের তুলনা

ভিভো সম্প্রতি ভারতীয় বাজারে Vivo V80 লঞ্চ করেছে। ভিভো ভি80 5জি ফোনের প্রতিযোগিতা Oppo F35 5G ফোনের সাথে হবে। ভিভো ভি80 ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ আসে, যেখাানে ওপ্পো এফ35 5জি ফোনে দেওয়া হয়েছে MediaTek Dimensity 6360 Max অক্টা-কোর প্রসেসর। বাজারে দুটি স্মার্টফোন আলাদা আলাদা ফিচার সহ আসে এবং ফোনের দামেও অনেকটা পার্থক্য। আসুন ভিভো ভি80 এবং ওপ্পো এফ35 5জি ফোনের দাম, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর এবং দামের বিষয় জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo V80 5G vs OPPO F35 Pro 5G Price in India

দামের কথা বললে, ভিভো ভি80 স্মার্টফোনটি ভারতে 62,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ কেনা যাবে। এছাড়া ফোনের 8GB+256GB স্টোরেজের দাম 69,999 টাকা এবং এবং 8GB+512GB স্টোরেজের দাম 79,999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: Redmi 17C 5G vs Oppo K14 Plus 5G: একটিতে দেওয়া 8000mAh ব্যাটারি এবং একটি সস্তা 5G ফোন, কোনটা কেনা হবে সেরা চয়েজ

এর পাশাপাশি, ওপ্পো এফ35 5জি ফোনটি 38,999 টাকার শুরুর দামে আনা হয়েছে। এই দামে ফোনের 6GB+128GB মডেল কেনা যাবে। এছাড়া 8GB + 128GB মডেলের দাম 42,999 টাকা।

ভিভো ভি80 নাকি ওপ্পো এফ35 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে

  • ভিভো ভি80 ফোনে রয়েছে 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে।
  • এছাড়া, ওপ্পো এফ35 5জি ফোনে পাওয়া যাবে 6.57 ইঞ্চির ফ্ল্যাট Flexible AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 4500 PPI, এবং 1800 নিটস পর্যন্ত HBM ব্রাইটনেস রয়েছে।

তুলনা: ডিসপ্লের আকারে ওপ্পোর ডিসপ্লে বড়, তবে ব্রাইটনেস এবং রেজোলিউশনে ভিভো ভি80 5জি এগিয়ে রয়েছে।

Oppo F35 vs Vivo V80 5G Price in India

প্রসেসর

  • পারফরম্যান্সের জন্য ভিভো ভি80 ফোনটি কোয়ালকমের 4nm আর্কিটেকচারের Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে। এটি 8GB/12GB RAM এবং 128GB/256GB স্টোরেজক অপশনে পাওয়া যাবে।
  • পাশাপাশি, ওপ্পো এফ35 5জি MediaTek Dimensity 6360 Max অক্টা-কোর চিপসেট অফার করা হয়েছে ওপ্পো এফ35 5জি ফোনে।

ক্যামেরা

  • ফটোগ্রাফির ক্ষেত্রে, ভিভো ভি80 ফোনের পেছনে রয়েছে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া যার সাথে 100x ডিজিটাল জুম পর্যন্ত 50 মেগাপিক্সেল টেলিফটো এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড (Zeiss লেন্স সহ) এবং সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
  • এর বিপরিতে, ওপ্পো এফ35 5জি পেছনে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মনোক্রোম সেন্সর রয়েছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

তুলনা: ক্যামেরার দিক থেকে ভিভো ভি80 5জি এগিয়ে কারণ এতে Zeiss ব্র্যান্ডিং এবং একটি আলাদা 50 মেগাপিক্সেল টেলিফটো জুম লেন্স দেওয়া হয়েছে।

আরও পড়ুন: iPhone 16 ফোনে সবচেয়ে বড় ডিল, সোজা 17 হাজার টাকার ডিসকাউন্ট

ব্যাটারি ও চার্জিং

  • পাওয়ার দিতে ওপ্পো এফ35 5জি ফোনে পাওয়া যাবে 8000mAh বড় ব্যাটারি এবং 80W সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • এর উলটো দিকে, ভিভো ভি80 ফোনে দেওয়া হয়েছে 7200mAh BlueVolt ব্যাটারি এবং 90W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে।

তুলনা: ব্যাটারি ব্যাকআপের দিকে ওপ্পো এফ35 5জি এগিয়ে রয়েছে, তবে চার্জিং স্পিডে ভিভো ভি80 কিছুটা এগিয়ে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile