Jio এর 200 দিনের সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 2.5 জিবি হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড কলিং সহ বিনামূল্যে JioHotstar
আপনি যদি Reliance Jio সিম ব্যবহার করছেন তবে আপনার জন্য রয়েছে একটি সুখবর
রিলায়েন্স জিও এর পোর্টফলিওতে একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে দীর্ঘ ভ্যালিডিটির পাশাপাশি প্রচুর ডেটা সুবিধা থাকে
জিও এমনই একটি রিচার্জ প্ল্যান অফার করে যার দাম 2025 টাকা

আপনি যদি Reliance Jio সিম ব্যবহার করছেন তবে আপনার জন্য রয়েছে একটি সুখবর। রিলায়েন্স জিও এর পোর্টফলিওতে একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে দীর্ঘ ভ্যালিডিটির পাশাপাশি প্রচুর ডেটা সুবিধা থাকে। জিও এমনই একটি রিচার্জ প্ল্যান অফার করে যার দাম 2025 টাকা।
এই রিচার্জ প্ল্যানটি এমন গ্রাহকদের জন্য একটি ভাল বিকল্প হতে পারে যারা বারবার রিচার্জ করার ঝামেলা এড়াতে চান। এই প্ল্যানে 200 দিনের ভ্যালিডিটি সহ মোট 500 জিবি ডেটা পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানে আর কী কী বিশেষ সুবিধা রয়েছে।
Jio এর 2025 টাকার প্ল্যানের সুবিধা
2025 টাকার জিওর এই প্ল্যানে থাকছে 200 দিনের ভ্যালিডিটি। সাথে এই প্ল্যানে দেওয়া হয় প্রতিদিন 2.5 জিবি হাই-স্পিড ডেটা। এই হিসেবে পুরো ভ্যালিডিটিতে মোট 500 জিবি ডেটা পাওয়া যাবে। ডেটা লিমিটেড শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে হয় যাবে 64kbps হয় যাবে।
এছাড়া প্ল্যানে পাওয়া যাবে দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS সুবিধা। পাশাপাশি, গ্রাহকরা এই প্ল্যানের সাথে আনলিমিটেড 5জি ডেটা ব্যবহারের সুযোগও পেয়ে থাকেন।
বাকি সুবিধা হিসেবে JioHotstar এবং Canva Pro Lite
শুধু তাই নয়, জিওর এই রিচার্জ প্ল্যানের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এতে পাওয়া অতিরিক্ত সুবিধাগুলো। এর সাথে থাকছে বিনামূল্যে JioHotstar Mobile+ Hollywood সাবস্ক্রিপশন। এছাড়া গ্রাহকরা JioAICloud-এ 50 জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ পাবেন। পাশাপাশি, এই প্ল্যানে রয়েছে Canva Pro Lite-এর 12 মাসের ফ্রি সাবস্ক্রিপশন, যার দাম 1590 টাকা।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.
View full profile
