Digit.in

5000mAh ব্যাটারি সহ itel City 300 5G ফোনের আনল নতুন মডেল, জানুন কী রয়েছে বিশেষ

Highlights

আইটেল ভারতে itel City 300 5G ফোনের নতুন কালার ভ্যারিয়্যান্ট চালু করেছে

আইটেল সিটি 300 5জি ফোনটি নতুন ডার্ক রুবি এবং মিস্ট বেজ কালার অপশনে আনা হয়েছে

আইটেল সিটি 300 5জি ফোনে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি মতো ফিচার রয়েছে

5000mAh ব্যাটারি সহ itel City 300 5G ফোনের আনল নতুন মডেল, জানুন কী রয়েছে বিশেষ

আইটেল ভারতীয় বাজারে itel City 300 5G ফোনের নতুন কালার ভ্যারিয়্যান্ট চালু করেছে। আইটেল সিটি 300 5জি ফোনটি প্রথমে বোল্ড ইন্ডিগো রঙে পাওয়া যেত, যা এখন এটি ডার্ক রুবি এবং মিস্ট বেজ কালার অপশনে আনা হয়েছে। আইটেল সিটি 300 5জি ফোনে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি মতো ফিচার রয়েছে। এতে ফেস অনলক ফিচারও দেওয়া। আসুন আইটেল সিটি 300 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

itel City 300 5G Price in India

দামের কথা বললে, আইটেল সিটি 300 5জি ফোনের 4GB RAM+64GB স্টোরেজ মডেলের দাম 14,999 টাকা। এই ফোনটি বোল্ট ইন্ডিগো রঙের পাশাপাশি ডার্ক রুবি এবং মিস্ট বেইজ রঙেও পাওয়া যাচ্ছে।

Itel City 300 5G Now Available in New Dark Ruby colour option and Mist Beige in India

আইটেল সিটি 300 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, আইটেল সিটি 300 5জি ফোনে রয়েছে একটি 6.67-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 720×1600 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz দেওয়া।

প্রসেসর হিসেবে আইটেল ফোনে ব্যবহার করা হয়েছে UNISOC T8200 চিপসেট।

পাওয়ার দিতে আইটেল সিটি 300 5জি ফোনে দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি যা 10W চার্জিং সাপোর্ট করে।

সিকিউরিটি জন্য এতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এটি অ্যান্ড্রয়েড 16 গো এডিশনে চলে।

ফটোগ্রাফির জন্য সিটি 300 5জি ফোনের পেছনে রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি AF ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

কানেক্টিভিটি অপশনগুলোর মধ্যে রয়েছে 5জি, ডুয়াল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, একটি 3.5mm অডিও জ্যাক এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile