Digit.in

নভেম্বর মাসেই ভারতে আসছে Motorola এর আপকামিং স্মার্টফোন, থাকবে 7000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

Highlights

মোটোরোলা তার আগামী ফ্ল্যাগশিপ Motorola Edge 70 Neo স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে Flipkart সাইটে

খবর অনুযায়ী, মোটোরোলা এজ 70 নিও ফোনটি ভারতে নভেম্বর মাসেই লঞ্চ হতে পারে

ফ্লিপকার্ট পেজের ইউআরএল এ লেখা রয়েছে 'nov26', যেখান থেকে আগামী ফোনের লঞ্চিং নিশ্চিত

নভেম্বর মাসেই ভারতে আসছে Motorola এর আপকামিং স্মার্টফোন, থাকবে 7000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

মোটোরোলা তার আগামী ফ্ল্যাগশিপ Motorola Edge 70 Neo স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে Flipkart সাইটে। তবে কোম্পানি এখন পর্যন্ত তার আগামী ফোনের নাম প্রকাশ করেনি, কিন্তু টিজার এবং ফ্লিপকার্ট পেজের URL থেকে মোটোরোলা এজ 70 নিও হতে পারে। খবর অনুযায়ী, মোটোরোলা এজ 70 নিও ফোনটি ভারতে নভেম্বর মাসেই লঞ্চ হতে পারে। ফ্লিপকার্ট পেজের ইউআরএল এ লেখা রয়েছে 'nov26', যেখান থেকে আগামী ফোনের লঞ্চিং নিশ্চিত। তবে মোটোরোলার তরফে এখন পর্যন্ত কোনো লঞ্চের তারিখ জানানো হয়েনি।

Flipkart সাইটে Motorola Edge 70 Neo ফোনের টিজার রিলিজ

ই-কমার্স সাইট ফ্লিপকার্টে মোটোরোলা এজ 70 নিও ফোনটি টিজ করা হয়েছে। এখানে টিজার থেকে আপকামিং মোটোরোলা এজ 70 নিও ফোনের ডিজাইন প্রকাশ করা হয়েছে। মোটোরোলা এজ 70 নিও ফোনের ডিজাইনও কোম্পানির বাকি মডেলের মতোই হবে। টিজারে দেখা যাচ্ছে যে ফোনের পেছনে স্কয়ার ক্যামেরা মডিউল দেওয়া, যেখানে রয়েছে দুটি সেন্সর। আপকামিং মোটোরোলা ফোনটি ডার্ক গ্রিন কালার শেড রঙে চালু করা যেতে পারে। এছাড়া ব্যাক প্যানেল ম্যাট ফিনিশ থাকতে পারে। তবে আগে আসা লিক রিপোর্টে এই ফোনটি লাইট ব্লু এবং গোলাপী রঙের বিকল্পে দেখা গেছে।

মোটোরোলা এজ 70 নিও ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে

এজ 70 নিও ফোনের স্পেসিফিকেশন এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে, গিকবেঞ্চের একটি তালিকা অনুযায়ী, এতে Snapdragon 7s Gen 3 প্রসেসর , 6 জিবি RAM এবং অ্যান্ড্রয়েড 16 থাকতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনে 144Hz রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস 7আই সুরক্ষা সহ একটি 6.78-ইঞ্চি 1.5K ডিসপ্লে থাকতে পারে। ক্যামেরা সেটআপে একটি 50 মেগাপিক্সেলের Sony LYTIA 710 মেইন সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, মোটোরোলা এজ 70 নিও ফোনে 45W চার্জিং সাপোর্ট সহ 7000mAh ব্যাটারি থাকতে পারে। ফোনটি IP64 রেটেড হবে বলেও জানা গেছে। এতে 6GB/ 8GB RAM এর সাথে 128GB/256GB স্টোরেজ অপশন থাকতে পারে। সম্ভাব্য রঙের অপশনগুলোর মধ্যে রয়েছে মাউন্টেন ভিউ, মিল্কি ব্লু, সেজ এবং গ্রে লাইলাক।

সফটওয়্যারের দিক থেকে, ফোনে চারটি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile