Digit.in

Jio মেসেজ এলার্ট, রিচার্জ শেষ হলেই বন্ধ হয় যাবে ইনকামিং কল, আপনার কাছেও কি এসেছে SMS

Jio মেসেজ এলার্ট, রিচার্জ শেষ হলেই বন্ধ হয় যাবে ইনকামিং কল, আপনার কাছেও কি এসেছে SMS

আপনার কাছে Jio সিম রয়েছে এবং যদি আপনি একজন প্রিপেইড ইউজার হন তবে আপনার জন্য রয়েছে একটি জরুরী খবর। আপনি যদি সময় করে রিচার্জ না করে থাকেন তবে জিও প্রিপেইড গ্রাহকদের কোম্পানি SMS পাঠাচ্ছে। কোম্পানির মেসেজে লেখা রয়েছে যে আপনার যদি মোবাইল রিচার্জ প্ল্যান শেষ হয় গিয়ে থাকে তবে প্ল্যানে পাওয়া সার্ভিস সেই সময় থেকে বন্ধ হয় যেতে পারে। যার মানে ফোনে কোনো রকমের ইনকামিং কলিং আসবে না, এর পাশাপাশি কোনো মেসেজও রিসিভ করতে পারবেন না। আসুন জিওর এই মেসেজের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।

খবর অনুযায়ী, রিলায়েন্স জিও তার পরিষেবা বন্ধ হওয়া নিয়ে গ্রাহকদের মেসেজ পাঠিয়ে সতর্ক করছে। জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব তার X (পুর্বে টুইটার) প্ল্যাটফর্মে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে একটি এলার্ট মেসেজ দেখানো হয়েছে।

এলার্ট মেসেজে লেখা রয়েছে যে, যেকোনো সময় ইনকামিং কল বন্ধ হয় যেতে পারে। কানেকশন বজায় রাখতে রিচার্জ করুন। তবে, পরিষেবা বন্ধ থাকার জন্য সংস্থাটি কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি। তাই, ইনকামিং কল সঙ্গে সঙ্গে কেটে দেওয়া হবে নাকি গ্রাহকদের কিছুটা সময় দেওয়া হবে, তা স্পষ্ট নয়।

বর্তমান সময়, মোবাইল রিচার্জ শেষ হওয়ার পর টেলিকম কোম্পানির তরফে আউটগোইং কল করার সুবিধা বন্ধ করে দেয়। পাশাপাশি বন্ধ থাকে SMS সার্ভিসও, কিন্তু ইনকামিং কল চালু থাকে। তবে এই এলার্ট মেসেজটি সঠিক হয় তবে কোনও সময় আপনার ইনকামিং কলের সুবিধাও বন্ধ হতে পারে। তবে জিওর অফিসিয়াল সাইটে এই এমন কোনো ডেডলাইন এমন কোনো সময়সীমার কথা উল্লেখ করা হয়নি।

একটি সিম বন্ধ করার আগে কোম্পানিগুলো সাধারণত যথেষ্ট সময় দিয়ে থাকে। নিয়ম অনুযায়ী, 90 দিন ধরে সিম ব্যবহার না করা হলে ডিএক্টিভেট প্রসেস শুরু হয়। তবে, সিমটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়ে না।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile