Digit.in

7050mAh ব্যাটারি সহ Vivo 5G ফোনে 15000 টাকার ছাড়, Flipkart সেলে অফারের ঝুড়ি

Highlights

দীপাবলির পরে Vivo T5 5G ফোনটি Flipkart সাইটে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে

ভিভো টি5 5জি ফোনে দেওয়া MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর

ভিভো টি5 5জি ফোনে সোজা 15 হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে

7050mAh ব্যাটারি সহ Vivo 5G ফোনে 15000 টাকার ছাড়, Flipkart সেলে অফারের ঝুড়ি

আপনি কি বড় ব্যাটারি এবং দুর্দান্ত ক্যামেরা সহ একটি 5G স্মার্টফোন কিনতে চাইছেন? যদি তাই হয়, Vivo T5 5G ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। দীপাবলির পরে ভিভো টি5 5জি ফোনটি Flipkart সাইটে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। ভিভো টি5 5জি ফোনে রয়েছে 7050mAh এর শক্তিশালী ব্যাটারি যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

শুধু তাই নয়, ভিভো টি5 5জি ফোনে দেওয়া MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর। সাথে রয়েছে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট সহ 1.5K 3D কার্ভড AMOLED ডিসপ্লে। তাই, আপনি যদি এই ফোনটি কেনার কথা ভেবে থাকেন, তাহলে প্রথমে ডিলটি সম্পর্কে জেনে নিন…

Vivo T5 5G Discount Price on Flipkart

ফ্লিপকার্ট সাইটে ভিভোর এই ফোনটি বর্তমানে 49,999 টাকার পরিবর্তে মাত্র 34,999 টাকায় বিক্রি হচ্ছে। যার মানে ফোনে সোজা 30 শতাংশ ছাড় পাওয়া যাবে। এতে 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেল আসবে। ডিভাইসে সোজা 15 হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

এছাড়াও বিশেষ ব্যাঙ্ক অফার রয়েছে, যার মধ্যে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এসবিআই ক্রেডিট কার্ডের জন্য 3650 টাকা পর্যন্ত ছাড় থাকছে।

HDFC এবং SBI ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড পেমেন্টে 2 হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে, যা এই ডিলকে আরও বিশেষ করে তোলে। এই ব্যাঙ্ক অফারের সাথে ডিভাইসের দাম 31,349 টাকা হয় যাবে।

ভিভো টি5 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, ভিভোর এই নতুন ফোনে 6.83 ইঞ্চির 1.5K কার্ভড AMOLED ডিসপ্লে। সাথে ফোনে 144Hz পর্যন্ত স্মুদ রিফ্রেশ রেট পাওয়া যাবে। ফোনে 4nm মিডিয়াটেক ডাইমেনসিটি 7500 টার্বো অক্টা-কোর প্রসেসর। ডিভাইসে Android 16 এর উপর ভিত্তিক OriginOS 6 অপারেটিং সিস্টাম পাওয়া যাবে। ডিভাইসটি IP68 এবং IP69 রেটিং দেওয়া যা জল এবং ধুলকে সুরক্ষিত রাখবে।

ফটোগ্রাফির জন্য ভিভো টি5 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া। এতে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসে 32 মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা থাকছে। ফোনের সামনে এবং রিয়ার ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট দেওয়া।

পাওয়ার দিতে ভিভো টি5 5জি ফোনে দেওয়া হয়েছে 7050mAh এর বড় ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্ট।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile

Recommended Articles