সরাসরি 8000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 7000mAh ব্যাটারি সহ OnePlus স্মার্টফোন, মাত্র 15 হাজার টাকা হবে খরচ

HIGHLIGHTS

Amazon Great Indian Festival sale এ OnePlus N6 Lite 4G ফোনটি 8000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে

ফিচার হিসেবে ওয়ানপ্লাস এন6 লাইট ফোনে রয়েছে 7000mAh এর বড় ব্যাটারি, যা ফোনকে দীর্ঘক্ষণ ব্যবহার করতে দেয়

ওয়ানপ্লাস এন6 লাইট 4জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর।

সরাসরি 8000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 7000mAh ব্যাটারি সহ OnePlus স্মার্টফোন, মাত্র 15 হাজার টাকা হবে খরচ

আপনি কি বড় ব্যাটারি এবং স্মুদ ডিসপ্লে সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে OnePlus N6 Lite 4G একটি ভাল বিকল্প হতে পারে। Amazon সাইটে Great Indian Festival sale এর সময় ওয়ানপ্লাস এন6 লাইট 4জি ফোনটি বর্তমানে 8000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। ছাড়ের পর ওয়ানপ্লাস এন6 লাইট ফোনটি 15 হাজার টাকার দামে কেনা যাবে। ফিচার হিসেবে ফোনে রয়েছে 7000mAh এর বড় ব্যাটারি, যা ফোনকে দীর্ঘক্ষণ ব্যবহার করতে দেয়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

চলুন দেরি না করে এই ফোনের ডিলটি আরও ভালোভাবে দেখে নেওয়া যাক…

OnePlus N6 Lite 4G Price discount on Amazon Sale

বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্মে ওয়ানপ্লাস ফোনটি 32 শতাংশ ছাড়ের সাথে মাত্র 16,999 টাকায় বিক্রি হচ্ছে। তবে ফোনটি 24,999 টাকা দামে লিস্ট করা।

আরও পড়ুন: 20 হাজার টাকার বাজেটে 5G স্মার্টফোন, Amazon সেলে সবচেয়ে সস্তা, দেখে নিন লিস্ট

OnePlus N6 Lite 4G Price discount on Amazon Sale

আপনার পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে, ফোনের অবস্থা ও মডেলের ওপর নির্ভর করে 16,100 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন। তবে, আপনি সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালুটি নাও পেতে পারেন। তাই, অর্ডার করার আগে অ্যামাজন সাইটে অফারগুলি দেখে নিন।

ওয়ানপ্লাস এন6 লাইট 4জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের দিক থেকে, ওয়ানপ্লাস এন6 লাইট 4জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর। এছাড়াও এতে আছে 4 জিবি LPDDR4X RAM, যা 8 জিবি ভার্চুয়াল RAM পর্যন্ত বাড়ানো যায়। ডিভাইসে আরও রয়েছে 64 জিবি UFS 2.2 স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 2TB পর্যন্ত বাড়ানো সম্ভব।

ডিসপ্লে হিসেবে ওয়ানপ্লাস এন6 লাইট 4জি ফোনে রয়েছে একটি বড় 6.75-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 900 নিটস। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে এবং এর উপরে রয়েছে অক্সিজেনওএস 16। পাওয়ার দিতে ওয়ানপ্লাস এন6 লাইট 4জি ফোনে আরও আছে একটি বড় 7000mAh ব্যাটারি, যা 15W ওয়্যারড চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: সোজা 27000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 7000Ah ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা সহ OPPO 5G স্মার্টফোন

ফোনে MIL-STD-810H মিলিটারি-গ্রেডের মজবুত বডি রয়েছে এবং এটি ধুলো ও জলরোধী হিসেবে IP64 রেটিংপ্রাপ্ত। ক্যামেরার দিক থেকে ওয়ানপ্লাস এন6 লাইট 4জি ফোনে দেওয়া একটি 13 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile