20 হাজার টাকার বাজেটে 5G স্মার্টফোন, Amazon সেলে সবচেয়ে সস্তা, দেখে নিন লিস্ট
আপনি যদি এই দীপাবলির সময় নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন স্মার্টফোন খুঁজে থাকেন এবং আপনার বাজেট 20000 টাকার কম
Amazon Great Indian Festival Reloaded সেলে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আমার 20,000 টাকার বাজেটের স্মার্টফোনের একটি তালিকা তৈরি করেছি
Redmi A7 Pro 5G, Samsung Galaxy M17e 5G, OnePlus N6x, Tecno Pop X 5G এবং Redmi 15C 5G Prime Edition-এর মতো মডেলগুলো দারুণ পছন্দ হতে পারে
Amazon Great Indian Festival Reloaded সেলে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আমার 20,000 টাকার বাজেটের স্মার্টফোনের একটি তালিকা তৈরি করেছি। এই স্মার্টফোনগুলি অনেক সস্তা দামে কেনা যাবে। আপনি যদি এই দীপাবলির সময় নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন স্মার্টফোন খুঁজে থাকেন এবং আপনার বাজেট 20000 টাকার কম, তবে Redmi A7 Pro 5G, Samsung Galaxy M17e 5G, OnePlus N6x, Tecno Pop X 5G এবং Redmi 15C 5G Prime Edition-এর মতো মডেলগুলো দারুণ পছন্দ হতে পারে। আসুন, এই স্মার্টফোনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
SurveyOnePlus N6x Amazon Price
ওয়ানপ্লাস এন6এক্স ফোনের 4GB+64GB মডেলটি অ্যামাজনে 18,499 টাকায় লিস্ট করা। ICICI এবং Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 1500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। যার পরে ফোনের দাম আরও কমে যাবে। এই ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি, বিশাল 5300mm2 কুলিং সিস্টেম এবং এটি military-grade ডিউরাবিলিটি অফার করে। কিনতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন: সোজা 27000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 7000Ah ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা সহ OPPO 5G স্মার্টফোন
Redmi A7 Pro 5G Phone Amazon price
রেডমি এ7 প্রো 5জি ফোনের 4GB+64GB ভ্যারিয়্যান্টটি 14,497 টাকায় পাওয়া যাচ্ছে। অ্যামাজন সেলের সময়, আপনি যদি Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন, তবে 724 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। রেডমির এই ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ 6.9 ইঞ্চির ডিসপ্লে এবং এতে 6300mAh ব্যাটারি রয়েছে, যা 15W কুইক চার্জিং সাপোর্ট করে। কিনতে এখানে ক্লিক করুন
Samsung Galaxy M17e 5G
স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি ফোনের 4GB+128GB স্টোরেজ মডেলটি 16,498 টাকায় বিক্রি হচ্ছে। অ্যামাজন সাইটে Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে আপনি 824 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এই ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে IP54 রেটিং দেওয়া হয়েছে এবং ফোনে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। কিনতে এখানে ক্লিক করুন
Tecno Pop X 5G
টেকনো পপ X 5G ফোনের 4GB+128GB মডেলটি অ্যামাজনে 15,499 টাকায় বিক্রি হচ্ছে। ICICI এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আপনি 1250 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন, যার ফলে ফোনের দাম কমে দাঁড়াবে 14,249 টাকা। ফোনে রয়েছে 6500mAh ব্যাটারি, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পাশাপাশি IP64 প্রো (Pro) রেটিং এবং MIL-STD 810H-গ্রেড সুরক্ষা ব্যবস্থা রয়েছে। কিনতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন: Airtel আনল তিনটি নতুন রিচার্জ প্ল্যান, মাত্র 185 টাকা থেকে শুরু, থাকছে কলিং এবং SMS সুবিধা
Redmi 15C 5G Prime Edition
রেডমি 15সি 5জি প্রাইম এডিশন ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এতে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। অ্যামাজনে এই ফোনের 4GB/128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট 15,999 টাকায় লিস্ট রয়েছে। এছাড়া, অ্যামাজন পে ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্ট আপনি 799 টাকা ক্যাশব্যাক পেতে পারেন। কিনতে এখানে ক্লিক করুন
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
