মাত্র 20 হাজার টাকার বাজেটে বিক্রি হচ্ছে Redmi এর নতুন 5G ফোন, রয়েছে 6000mAh ব্যাটারি
Amazon Great Indian Festival সেলে Redmi 17C 5G ফোনটি 20 হাজারের বাজেটে বিক্রি হচ্ছে
রেডমি 17সি 5জি ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা
রেডমি 17 5জি ফোনটি 6nm অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 5জি চিপসেটে কাজ করে
আপনি যদি 20 হাজার টাকার বাজেটে বড় ব্যাটারি সহ নতুন স্মার্টফোন খুঁজছেন তবে Redmi 17C 5G একটি ভাল বিকল্প হতে পারে। Amazon Great Indian Festival সেলে রেডমি 17সি 5জি ফোনটি 20 হাজারের বাজেটে বিক্রি হচ্ছে। রেডমি 17সি 5জি ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ MediaTek Dimensity 6300 প্রসেসর। আসুন জেনে নেওয়া যাক রেডমি 17সি 5জি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
SurveyRedmi 17C 5G Phone price discount on Amazon Sale
দামের কথা বললে, রেডমি 17সি 5জি ফোনের 4GB + 128GB স্টোরেজ মডেলটি বর্তমানে Amazon সেলে 20,999 টাকা দামে লিস্ট করা। এছাড়া রেডমি 17সি 5জি ফোনের আসল দাম 39,999 টাকায় লিস্ট করা। যার মানে ফোনে 48 শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। কিনতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন: সোজা 18 হাজার টাকা সস্তা হয় গেল 7200mAh ব্যাটারি সহ Vivo 5G স্মার্টফোন, নতুন দাম জেনে চমকে যাবেন
এছাড়া কোম্পানি ফোনে 629 টাকা ক্যাশব্যাক অফার করছে। এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 19,700 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ অফার আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।

রেডমি 17সি 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের হিসেবে রেডমি 17সি 5জি ফোনে একটি বিশাল 120Hz ডিসপ্লে, দীর্ঘ 6000mAh ব্যাটারি এবং শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর রয়েছে। এটি শাওমি ব্র্যান্ডের একটি জনপ্রিয় বাজেট-ফ্রেন্ডলি 5জি স্মার্টফোন।
ডিসপ্লের কথা বললে, রেডমি 17সি 5জি ফোনে রয়েছে 6.9 ইঞ্চি ডট ড্রপ ডিসপ্লে, যা এই সেগমেন্টের অন্যতম বড় ডিসপ্লে। এটি 120Hz অ্যাডাপ্টিভ-সিঙ্ক রিফ্রেশ রেট, রেজোলিউশন 1600×720 পিক্সেল অফার করে। ব্রাইটনেস সাধারণ অবস্থায় প্রায় 660 নিট এবং হাই ব্রাইটনেস মোডে (HBM) 810 নিট পর্যন্ত পৌঁছায়।
প্রসেসর হিসেবে রেডমি 17 5জি ফোনটি 6nm অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 5জি চিপসেটে কাজ করে। এটি 6GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
ফোটোগ্রাফির জন্য রেডমি 17 5জি ফোনের পেছনে রয়েছে 50 মেগাপিক্সেল (f/1.8) মেইন ক্যামেরা এবং সামনে সেলফির জন্য রয়েছে 8 মেগাপিক্সেল (f/2.0) ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুন: 17 হাজার টাকার বেশি সস্তায় কিনুন Samsung 5G স্মার্টফোন, দিওয়ালি সেলে দেদার ছাড়
পাওয়ার দিতে রেডমি 17 5জি ফোনে 6000mAh-এর বড় ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট (বক্সেই 33W চার্জার দেওয়া থাকে)। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটি শাওমির Xiaomi HyperOS 3 কাজ করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
