সোজা 23 হাজার টাকা সস্তায় কেনা যাবে Motorola এর নতুন 5G ফোন, রয়েছে 7000mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা

HIGHLIGHTS

Flipkart Sale চলাকালীন Motorola Moto G Max ফোনটি অর্ধেক দামে বিক্রি হচ্ছে

ফ্লিপকার্ট সেল চলাকালীন মোটো জি ম্যাক্স ফোনটি সোজা 23 হাজার টাকা সস্তায় কেনা যাবে

মোটো জি ম্যাক্স ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি, Snapdragon 6s Gen 4 প্রসেসর এবং 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা

সোজা 23 হাজার টাকা সস্তায় কেনা যাবে Motorola এর নতুন 5G ফোন, রয়েছে 7000mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা

Flipkart Sale চলাকালীন Motorola Moto G Max ফোনটি অর্ধেক দামে বিক্রি হচ্ছে। ফ্লিপকার্ট সেল চলাকালীন মোটো জি ম্যাক্স ফোনটি সোজা 23 হাজার টাকা সস্তায় কেনা যাবে। ছাড়ের পর মোটো জি ম্যাক্স ফোনটি 22 হাজার টাকার কম দামে বিক্রি হচ্ছে। ফিচার হিসেবে মোটো জি ম্যাক্স ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি, Snapdragon 6s Gen 4 প্রসেসর এবং 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। আসুন মোটো জি ম্যাক্স ফোনের দাম, ডিল অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Moto G Max Sale Price Discount Offer on Flipkart sale

দামের কথা বললে, মোটো জি ম্যাক্স ফোনটি 44,999 টাকা দামে লিস্ট করা। তবে সেল চলাকালীন মোটো জি ম্যাক্স ফোনটি 21,499 টাকায় বিক্রি হচ্ছে। যার পরে ফোনটি সোজা 23,500 টাকা সস্তায় কেনা যাবে। বলে দি যে এই দামে ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেল কেনা যাবে।

ব্যাঙ্ক অফার ব্যবহার করে মোটো জি ম্যাক্স কিনলে আপনি আরও বড় ছাড় পেতে পারেন। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে আপনি 1075 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাবেন। ছাড়ের পর ফোনটি 20,424 টাকায় কেনা যাবে।

আরও পড়ুন: 84 দিনের Jio এর সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 1.5 জিবি হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড কলিং, জানুন দাম কত

এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 17000 টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ অফার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।

মোটো জি ম্যাক্স ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের ক্ষেত্রে, মোটো জি ম্যাক্স ফোনে রয়েছে একটি 6.7-ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে এবং এটি কর্নিং গরিলা গ্লাস 7i দিয়ে সুরক্ষিত রাখা। এতে রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s জেন 4 চিপসেট, সাথে আছে 6 জিবি LPDDR5X RAM এবং 128 জিবি UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ। এটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে। এতে 30W টার্বোচার্জিং সাপোর্ট সহ একটি 7000mAh ব্যাটারি রয়েছে।

মোটোরোলার জি ম্যাক্স ফোনে রয়েছে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দেওয়া। নিরাপত্তার জন্য ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।

আরও পড়ুন: মাত্র 20 হাজার টাকার বাজেটে বিক্রি হচ্ছে Redmi এর নতুন 5G ফোন, রয়েছে 6000mAh ব্যাটারি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile