Jio 84 দিনের সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 1.5 জিবি হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড কলিং, জানুন দাম কত

Jio 84 দিনের সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 1.5 জিবি হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড কলিং, জানুন দাম কত

দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Jio এর পোর্টফলিওতে একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে। এই রিচার্জ প্ল্যানে কোম্পানি বিভিন্ন সুবিধা অফার করে। এই প্ল্যানগুলি দীর্ঘ ভ্যালিডিটি, বেশি ডেটা সহ একাধিক সুবিধা সহ আসে। আপনি যদি 84 দিনের মেয়াদ সহ একটি সস্তা রিচার্জ প্ল্যান খুঁজছেন, যা আনলিমিটেড কলিং এবং ডেটা মতো সুবিধা অফার করে, তবে আজ আমরা এখানে এমন একটি রিচার্জ প্ল্যানের বিষয় বলবো। আসুন জিও এর 84 দিনের রিচার্জ প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio 84 Days Recharge Plan

রিলায়েন্স জিওর কাছে 84 দিনের একাধিক প্ল্যান রয়েছে। আপনি যদি এমন প্ল্যান চাইছেন যা কম দামে ভয়েস এবং ডেটা সুবিধা অফার করে। জিওর কাছে 799 টাকার সেরা প্ল্যান রয়েছে। জিওর এই প্ল্যানে গ্রাহকরা 84 দিনের ভ্যালিডিটি পাবেন। এর সাথে এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS অফার করা হয়ে।

এর সাথে জিও এই রিচার্জ প্ল্যানে 1.5 জিবি প্রতিদিন ডেটা অফার করে। যার মানে গ্রাহকরা এই প্ল্যানে মোট 126 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।

শুধু তাই নয়, গ্রাহকরা এতে পাবেন 18 মাসের জন্য Google Gemini এর প্রো প্ল্যান, যার আসল দাম প্রায় 35,100 টাকা। এর সাথে কোম্পানি 5000 জিবি ক্লাউড স্টোরেজ, Nano Banana সাবস্ক্রিপশন দিচ্ছে। জিওর এই প্ল্যানে গ্রাহকরা জিও টিভি অ্যাপের এক্সেস পাবেন। বলে দি যে জিওর এই প্ল্যানটি JioApp এ পাওয়া যাবে। জিও ওয়েবসাইটে এই প্ল্যানটি লিস্ট করা নেই।

84 দিনের জিওর বাকি রিচার্জ প্ল্যান

জিওর এর পোর্টফলিওতে 84 দিনের আরও রিচার্জ প্ল্যান রয়েছে। এতে রয়েছে 859 টাকার প্ল্যান, যা প্রতিদিন 2 জিবি ডেটা সহ Unlimited 5G অফার করে।

এছাড়া, 889 টাকার প্ল্যানে 1.5 জিবি ডেটা এবং মিউজিক স্ট্রিমিং অ্যাপ জিও Saavn App Pro এর সাবস্ক্রিপশন পাওয়া যায়।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile