Google Pixel 11 এবং Pixel 10a স্মার্টফোনে ব্যাপক ছাড়, Flipkart BBD সেলে গুগল ফোনে দেদার অফার
Flipkart এর Big Billion Days 2026 সেলে Google Pixel স্মার্টফোন কিনতে চাইলে রয়েছে দারুন সুযোগ
ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডেজ সেলে Google Pixel 11 থেকে শুরু করে Pixel 11 Pro, Pixel 11 Pro XL, Pixel 11 Pro Fold এবং Pixel 10a স্মার্টফোনে অফারের ঘোষণা করা হয়েছে
এতে পিক্সেল 11 ফোন এবং পিক্সেল 10 ফোনে সবচেয়ে বেশি ছাড় পাওয়া যাবে
Flipkart এর Big Billion Days 2026 সেলে Google Pixel স্মার্টফোন কিনতে চাইলে রয়েছে দারুন সুযোগ। ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডেজ সেলে Google Pixel 11 থেকে শুরু করে Pixel 11 Pro, Pixel 11 Pro XL, Pixel 11 Pro Fold এবং Pixel 10a স্মার্টফোনে অফারের ঘোষণা করা হয়েছে। এতে পিক্সেল 11 ফোন এবং পিক্সেল 10 ফোনে সবচেয়ে বেশি ছাড় পাওয়া যাবে। তবে বলে দি যে ফোনের এই অফার ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং বিভিন্ন অফার মিলিয়ে পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে গুগল পিক্সেল স্মার্টফোন।
Surveyকবে থেকে শুরু হবে Flipkart এর Big Billion Days 2026 সেল
বলে দি যে ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডে সেল আগামী 9 অক্টোবর থেকে সবার জন্য শুরু করা হবে। । তবে যারা ফ্লিপকার্ট প্লাস মেম্বার, তারা এক দিন আগে অর্থাৎ ৮ অক্টোবর থেকেই এই সেলে আর্লি অ্যাক্সেস বা আগে কেনাকাটার সুযোগ পাবেন।

Google Pixel 11 ফোনে মিলবে কী অফার
অফারের আওতায় গুগল পিক্সেল 11 ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলটি 89,999 টাকা দামে লিস্ট করা। তবে বিগ বিলিয়ান ডেজ সেলে পিক্সেল 11 ফোনটি কেনা যাবে মাত্র 69,999 টাকা দামে। যার মানে ফোনে 20,000 টাকার ছাড় পাওয়া যাবে। তবে বলে দি যে ফোনের এই দাম ছাড় ডিসকাউন্ট, ব্যাঙ্ক ছাড় এবং এক্সচেঞ্জ অফারের পর আসবে। যার মানে এই সমস্ত অফার মিলিয়ে এই দামে কেনা যাবে পিক্সেল ফোনটি।
Pixel 11 Pro
পিক্সেল 11 এর পাশাপাশি পিক্সেল 11 প্রো ফোনটিও কম দামে কেনা যাবে। পিক্সেল 11 প্রো ফোনের দাম শুরু হয় 1,19,999 টাকায়। তবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডেজ সেলে এই ফোনটি দাম কমার পর 1,03,999 টাকায় পাওয়া যাবে।

Pixel 10a ফোনে দেদার ছাড়
পিক্সেল ফোনের সিরিজে সবচেয়ে কম দামে কেনা যাবে পিক্সেল 10এ ফোনটি। ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডেজ সেলে সমস্ত অফারের পর পিক্সেল 10এ ফোনটি মাত্র 39,999 টাকায় কেনা যাবে। তবে বর্তমানে এই ফোনটি 47,999 টাকায় বিক্রি হচ্ছে। এই দামটি ফোনে 4000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 4000 টাকার এক্সচেঞ্জ অফারের সাথে পাওয়া যাবে।
আরও পড়ুন: Flipkart সেলে Motorola এর 5টি স্মার্টফোনে মিলবে সবচেয়ে বড় ডিসকাউন্ট, দাম মাত্র 13999 টাকা থেকে শুরু
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
