25 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 6500mAh ব্যাটারি সহ Vivo 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এত সস্তায়
Flipkart Big Billion Days Sale শুরু হবে আগামী 8 অক্টোবর
ফ্লিপকার্ট সেলে Vivo Y21 5G ফোনে 25 হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে
ভিভো ওয়াই21 5জি ফোনটি বিশাল 6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ আসে
দুর্গা পূজা 2026 আগেই বিভিন্ন অনলাইন শপিং সাইটে সেলের মেলা লাগতে চলেছে। আপনি যদি দুর্গা পূজোর নতুন জামাকাপড় এর পাশাপাশি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Vivo Y21 5G একটি ভাল বিকল্প। ভিভো ওয়াই21 5জি ফোনটি বিশাল 6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ আসে। এছাড়া ফোনে রয়েছে দুর্দান্ত সব ফিচার। এই ফোনে বর্তমানে ছাড়ের পাশাপাশি, ব্যাঙ্ক অফারও পাওয়া যাচ্ছে। ভিভো ওয়াই21 5জি ফোনে 25 হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Flipkart। আসুন জেনে নেওয়া যাক ভিভো ওয়াই21 5জি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
SurveyVivo Y21 5G Discount Price on Flipkart Deal
দামের কথা বললে, ফ্লিপকার্টে ভিভো ওয়াই21 5জি দুর্দান্ত ছাড়ের সাথে লিস্ট করা। ফোনটি বর্তমানে 44,999 টাকা দামে লিস্ট করা তবে ছাড়ের সাথে এটি 20,999 টাকায় বিক্রি হচ্ছে। যার মানে ভিভো ওয়াই21 5জি ফোনে সোজা 24,000 টাকার ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ আসছে Redmi এর নতুন 5G স্মার্টফোন, পয়লা অক্টোবর হবে ভারতে লঞ্চ

এছাড়া কোম্পানি এই ফোনে 1050 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফারও দিচ্ছে, যার পরে ফোনের দাম আরও কমে 19,850 টাকা হয় যাবে। যার পরে ফোনে মোট 25 হাজার টাকার বেশি ছাড় থাকছে।
ভিভো ওয়াই21 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, ভিভো ওয়াই21 5জি ফোনে 6.74 ইঞ্চি HD+ LCD টাচস্ক্রিন দেওয়া, এতে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া। ডিসপ্লেতে পাওয়া যাবে TÜV Rheinland লো ব্লু লাইট সার্টিফিকেশন। জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে ফোনটি IP65 রেটিং সহ আসে। প্রসেসর হিসেবে ভিভো ওয়াই21 5জি ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই21 5জি ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া। এতে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে ভিভো ওয়াই21 5জি ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
আরও পড়ুন: Flipkart সেলে Motorola এর 5টি স্মার্টফোনে মিলবে সবচেয়ে বড় ডিসকাউন্ট, দাম মাত্র 13999 টাকা থেকে শুরু
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
