Motorola Edge 70 Fusion vs Xiaomi Redmi Note 17 Pro: ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি সহ দামের তুলনা
আপনি যদি টপ মিড রেঞ্জ প্রাইসে 5G Smartphone খুঁজছেন যা দীর্ঘ ব্যাটারি, হাই পারফরম্যান্স এবং স্মুদ ডিসপ্লে সহ আসে তবে Motorola Edge 70 Fusion এবং Xiaomi Redmi Note 17 Pro ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। মোটোরোলা এজ 70 ফিউশন এবং শাওমি রেডমি নোট 17 প্রো 5জি দুটি ফোনেই বড় ডিসপ্লে, পিক ডিসপ্লে ব্রাইটনেস, ফাস্ট চার্জিং সহ বিশাল ব্যাটারি পাওয়া যাবে। ভারতের বাজারে মোটোরোলা এজ 70 ফিউশন এবং শাওমি রেডমি নোট 17 প্রো 5জি ফোন দুটি 40 হাজার টাকার বাজেটে আসে। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা এজ 70 ফিউশন এবং শাওমি রেডমি নোট 17 প্রো 5জি ফোনের দাম, ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর এবং ব্যাটারির তুলনা।
SurveyMotorola Edge 70 Fusion vs Xiaomi Redmi Note 17 Pro Price in India
দামের কথা বললে, মোটোরোলা এজ 70 ফিউশন ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আসে। মোটোরোলা এজ 70 ফিউশন ফোনের বেস মডেলের দাম শুরু হয় 30,999 টাকা থেকে।
- 8GB RAM+128GB = 30,999 টাকা
- 12GB+256GB = 34,999 টাকা
- 12GB+512GB = 36,999 টাকা

এছাড়া রেডমি নোট 17 প্রো 5জি ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে কেনা যাবে। রেডমি নোট 17 প্রো ফোনের বেস মডেলের দাম শুরু হয় 36,999 টাকা থেকে।
- 8GB RAM+128GB = 36,999 টাকা
- 8GB RAM+256GB = 39,999 টাকা
মোটোরোলা এজ 70 ফিউশন নাকি শাওমি রেডমি নোট 17 প্রো 5জি কোন ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন বেশি শক্তিশালী
ফিচারের দিক থেকে মোটোরোলা এজ 70 ফিউশন এবং শাওমি রেডমি নোট 17 প্রো 5জি দুটি ফোনেই আলাদা ধরনের শক্তিশালী ফিচার অফার করে।
ডিসপ্লে
মোটোরোলা এজ ৭০ ফিউশন: এতে রয়েছে 6.8 ইঞ্চির 1.5K অ্যামোলেড কোয়াড-কার্ভড ডিসপ্লে এবং দারুণ 144Hz রিফ্রেশ রেট ও প্যান্টোন কালার ক্যালিউব্রেশন। এটি 5200 নিট পিক ব্রাইটনেস অফার করে। গেম খেলা বা স্ক্রল করার সময় এটি বেশি স্মুথ কাজ করে।
শাওমি রেডমি নোট 17 প্রো 5জি: এতে রয়েছে 6.83 ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে, তবে এর রিফ্রেশ রেট 120Hz অফার করা হয়। এটি 3500 নিট পিক ব্রাইটনেস অফার করে।
প্রসেসর ও পারফরম্যান্স
মোটোরোলা এজ 70 ফিউশন: এতে রয়েছে শক্তিশালী Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর এবং ক্লক স্পিড কিছুটা বেশি (প্রায় 2.7 GHz)। প্রতিদিনের কাজ, মাল্টিটাস্কিং এবং গেমিংয়ে এর প্রসেসর বেশি স্মুদ ও ফাস্ট কাজ করে।

শাওমি রেডমি নোট 17 প্রো 5জি: এতে রয়েছে Qualcomm Snapdragon 6s Gen 4 প্রসেসর (ক্লক স্পিড 2.4 GHz)। সাধারণ ব্যবহারে ভালো হলেও প্রসেসরের ক্ষমতায় মোটোরোলা এগিয়ে।
ক্যামেরা
মোটোরোলা এজ 70 ফিউশন: মোটোরোলা ফোনে দেওয়া হয়েছে হাই-রেজোলিউশন সেকেন্ডারি সেন্সর, সাথে সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা এবং পেছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।
শাওমি রেডমি নোট 17 প্রো 5জি: সামনে রয়েছে সাধারণ 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পেছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। সেলফি এবং ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে মোটোরোলা অনেক এগিয়ে।
ব্যাটারি ক্ষমতা
মোটোরোলা এজ 70 ফিউশন: পাওয়ার দিতে মোটোরোলা ফোনে দেওয়া হয়েছে 7000mAh ব্যাটারি যা 68W টার্বোপাওয়ার চার্জিং অফার করে।
শাওমি রেডমি নোট 17 প্রো 5জি: পাশাপাশি, রেডমি ফোনে পাওয়া যাবে বিশাল 9000mAh ব্যাটারি যা 67W ফাস্ট চার্জিং এবং 22.5W ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট করে।
কোনটি বেশি শক্তিশালী?
পারফরম্যান্স, ডিসপ্লে রিফ্রেশ রেট এবং সেলফি ক্যামেরার দিক থেকে মোটোরোলা এজ 70 ফিউশন বেশি শক্তিশালী।
দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট, পানি-ধুলো নিরোধক সুরক্ষা (IP68/IP69K) এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে Xiaomi Redmi Note 17 Pro 5G এগিয়ে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
