Digit.in

মাত্র 10,999 টাকায় Lava লঞ্চ করল 7000mAh ব্যাটারি সহ সস্তা স্মার্টফোন

Highlights

দেশী সংস্থা লাভা ভারতে Lava Smart 4 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে

লাভা স্মার্ট 4 প্রো ফোনটি 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ আসে, যা 10,999 টাকা দামে কেনা যাবে

লাভা স্মার্ট 4 প্রো স্মার্টফোনটিতে একটি অক্টা-কোর UNISOC T610 চিপসেট রয়েছে যা 12nm প্রসেসে তৈরি

মাত্র 10,999 টাকায় Lava লঞ্চ করল 7000mAh ব্যাটারি সহ সস্তা স্মার্টফোন

দেশী সংস্থা লাভা ভারতে Lava Smart 4 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। এটি কোম্পানির লাভা স্মার্ট 4 সিরিজের তৃতীয় মডেল। এর আগে একই সিরিজে Lava Smart 4 এবং Lava Smart 4 Plus লঞ্চ করেছিল। লেটেস্ট লাভা স্মার্ট 4 প্রো ফোনে কোম্পানি স্কয়ার ক্যামেরা মডিউল অফার করেছে। এছাড়া প্রসেসর হিসেবে থাকছে অক্টা-কোর ইউনিসক চিপসেট এবং 7000mAh ব্যাটারি।

ভারতে Lava Smart 4 Pro ফোনের দাম কত

দামের কথা বললে, লাভা স্মার্ট 4 প্রো ফোনটি 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ আসে, যা 10,999 টাকা দামে কেনা যাবে। ভারতের বাজারে ফোনটি লাভার অফলাইট রিটেল স্টোর থেকে বিক্রি হবে।

অন্যান্য লাভা স্মার্টফোনের মতোই, কোম্পানি বিনামূল্যে ডোরস্টেপ সার্ভিস অফার করবে। লাভা স্মার্ট 4 প্রো দুটি রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে: কোনার্ক গোল্ড এবং নীলম ব্লু।

লাভা স্মার্ট 4 প্রো ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ফিচারের কথা বললে, লাভা স্মার্ট 4 প্রো সিরিজে রয়েছে একটি 6.75-ইঞ্চি HD+ (720 x 1570 পিক্সেল) এলসিডি টাচস্ক্রিন, যার রিফ্রেশ রেট 90Hz পর্যন্ত। এই লাভা ফোনটিতে ড্রপ ও শক রেজিস্ট্যান্সের জন্য MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেশনও রয়েছে।

প্রসেসর হিসেবে, লাভা স্মার্ট 4 প্রো স্মার্টফোনটিতে একটি অক্টা-কোর UNISOC T610 চিপসেট রয়েছে যা 12nm প্রসেসে তৈরি। এতে ছয়টি এফিশিয়েন্সি কোর এবং দুটি পারফরম্যান্স কোর রয়েছে।

ফোনে 4 জিবি RAM রয়েছে এবং এতে 4 জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM ব্যবহারের সুবিধা আছে। ফোনে স্টোরেজ হিসেবে পাওয়া যাবে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরার দিক থেকে, লাভা স্মার্ট 4 প্রো ফোনে একটি LED ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও পাওয়া যাবে। লাভা স্মার্ট 4 প্রো ফোনে পাওয়ার দিতে 7000mAh ব্যাটারি দেওয়া এবং এটি 18W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

চার্জ দেওয়ার জন্য এতে একটি ইউএসবি টাইপ-সি পোর্টও রয়েছে। নিরাপত্তার জন্য, ফোনটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile