Digit.in

6000mAh ব্যাটারি সহ Redmi এর বাজেট স্মার্টফোনটি হল আরও সস্তা, জানুন দাম কত

Highlights

আপনি যদি বাজেট দামে ভাল স্মার্টফোন খুঁজছেন তবে Redmi 15C একটি ভাল বিকল্প

রেডমি 15সি ফোনটি ভারতে 20 হাজার টাকা দামে আনা হয়েছিল, তবে বর্তমানে এটি ভাল ডিসকাউন্টের সাথে Amazon এ বিক্রি হচ্ছে

পারফরম্যান্সের ক্ষেত্রে রেডমি 15সি 5জি ফোনটি ডাইমেনসিটি 6300 চিপসেটে কাজ করে

6000mAh ব্যাটারি সহ Redmi এর বাজেট স্মার্টফোনটি হল আরও সস্তা, জানুন দাম কত

আপনি যদি বাজেট দামে ভাল স্মার্টফোন খুঁজছেন তবে Redmi 15C একটি ভাল বিকল্প হতে পারে। রেডমি 15সি ফোনটি ভারতে 20 হাজার টাকা দামে আনা হয়েছিল, তবে বর্তমানে এটি ভাল ডিসকাউন্টের সাথে Amazon এ বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, ফোনের দাম কম হওয়ার পাশাপাশি, এতে ব্যাঙ্ক এবং কার্ড অফারও পাওয়া যাবে, যার পরে ফোনের দাম আরও কমে যাবে। আপনি যদি এই ফোনের বিষয় বেশি না জানেন, তবে বলে দি যে এই ফোনে ফিচার হিসেবে রয়েছে 6.9-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট এবং ডুয়াল ক্যামেরা সেটআপ। বলে দি যে রেডমি 15সি ফোনের এই অফারটি সীমিত সময়ের জন্য এবং শীঘ্রই অফারটি শেষ হয় যেতে পারে। আসুন রেজমি 15সি ফোনের অফার এবং ডিল সম্পর্কে জেনে নেওয়া যাক।

Redmi 15C Amazon deal Price

দামের কথা বললে, রেডমি 15সি ফোনের দাম বাড়ার পর 18,499 টাকা হয় যায়। তবে বর্তমানে রেডমি 15সি ফোনটি Amazon সাইটে 16,999 টাকায় বিক্রি হচ্ছে, যার মানে ফোনে সোজা 1500 টাকা ছাড় দেওয়া হচ্ছে। বলে দি যে এই দামে ফোনের 4GB + 128GB মডেল কেনা যাবে।

এছাড়া যেই গ্রাহকদের কাছে Amazon Prime সাবস্ক্রিপশন রয়েছে এবং Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত 5 শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। পাশাপাশি, নন-প্রাইম গ্রাহকরা পাবেন 3 শতাংশ ক্যাশব্যাক।

আপনি যদি আপনার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনতে চান, তবে গ্রাহকরা 16,100 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।

রেডমি 15সি 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন

ডিসপ্লের ক্ষেত্রে, রেডমি 15সি 5জি ফোনে রয়েছে 6.9-ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট। এই ফোনটি Wet টাচ টেকনোলজি 2.0 সাপোর্ট করে, যা ভেজা হাতেও কাজ করা যাবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে রেডমি 15সি 5জি ফোনটি ডাইমেনসিটি 6300 চিপসেটে কাজ করে, যা 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা।

ফটোগ্রাফির জন্য এতে রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP64 রেটিং সহ আসে।

এছাড়াও, পাওয়ার দিতে রেডমি 15সি ফোনে দেওয়া হয়েছে 6000mAh ব্যাটারি সহ 33W টার্বো চার্জিং এবং রিভার্স চার্জিং সুবিধা। ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি 3.5mm অডিও জ্যাকও রয়েছে।

অপারেটিং সিস্টাম হিসেবে রেডমি 15সি ফোনটি HyperOS 2 কাজ করে। শাওমি নিশ্চিত করেছে যে রেডমি 15সি ফোনে দুই বছরের ওএস আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile

Recommended Articles