Digit.in

BSNL recharge plan: বিএসএনএল এর নতুন অফার, 365 দিনের প্ল্যানে এখন মিলবে 380 দিনের ভ্যালিডিটি

Highlights

BSNL সম্প্রতি লঞ্চ হওয়া 365 দিনের সস্তা রিচার্জ প্ল্যানে 380 দিনের ভ্যালিডিটি দিচ্ছে

ভারত সঞ্চার নিগমের এই 365 দিনের ভ্যালিডিটির প্ল্যানের দাম 2449 টাকা

এই প্ল্যান দিয়ে নিজেদের নম্বর রিচার্জ করলে গ্রাহকরা 1 লক্ষ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বীমা কভার পাবেন

BSNL recharge plan: বিএসএনএল এর নতুন অফার, 365 দিনের প্ল্যানে এখন মিলবে 380 দিনের ভ্যালিডিটি

BSNL তার গ্রাহকদের জন্য আরও একটি নতুন অফার নিয়ে এসেছে। কোম্পানি সম্প্রতি লঞ্চ হওয়া 365 দিনের সস্তা রিচার্জ প্ল্যানে 380 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানের সাথে আরও থাকছে 1 লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স এবং 10 হাজার টাকার সাইবার ফ্রড ইন্স্যুরেন্সের সুবিধা।

380 দিনের ভ্যালিডিটি সহ BSNL রিচার্জ প্ল্যান

বিএসএনএল তার X হ্যান্ডেলের মাধ্যমে এই প্রিপেইড প্ল্যানে অতিরিক্ত ভ্যালিডিটি অফার করছে বলে ঘোষণা করেছে। ভারত সঞ্চার নিগমের এই 365 দিনের ভ্যালিডিটির প্ল্যানটি পাওয়া যাচ্ছে 2449 টাকায়। এই প্ল্যানের সুবিধাগুলোর কথা বলতে গেলে, ব্যবহারকারীরা ভারতের যেকোনো জায়গায় বিনামূল্যে আনলিমিটেড কল করার সুবিধা পাবেন।

এছাড়াও, গ্রাহকরা বিনামূল্যে ইন্টারনেশনাল রোমিংয়ের সুবিধা পাবেন। শুধু তাই নয়, এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা, অর্থাৎ মোট 730 জিবি ডেটার সুবিধা রয়েছে। এর পাশাপাশি, গ্রাহকরা প্রতিদিন 100টি বিনামূল্যে এসএমএস-এর সুবিধাও পাবেন।

এই বিএসএনএল প্ল্যানে এখন গ্রাহকরা 380 দিনের ভ্যালিডিটি পাচ্ছেন। ডেটা এবং ফ্রি এসএমএস-এর মতো সুবিধাও আরও বেশি সময়ের জন্য পাওয়া যাবে। এই বিএসএনএল প্ল্যানে গ্রাহকরা 30 জিবি অতিরিক্ত ডেটা এবং 1500 ফ্রি এসএমএস পাচ্ছেন। এছাড়াও, গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং ফ্রি ন্যাশনাল রোমিং-এর সুবিধাও পাবেন।

1 লক্ষ টাকার ইন্স্যুরেন্সের সুরক্ষা

এই প্ল্যান দিয়ে নিজেদের নম্বর রিচার্জ করলে গ্রাহকরা 1 লক্ষ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বীমা কভার পাবেন। এছাড়াও, তাঁরা 10,000 টাকার সাইবার বীমা কভারের সুবিধাও পাবেন। ব্যক্তিগত দুর্ঘটনা বীমার ক্ষেত্রে, সড়ক দুর্ঘটনা, অগ্নিদগ্ধ হওয়া, সাপের কামড়, বজ্রপাত এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ঘটনায় এই বীমা ব্যবহার করা যাবে। তাছাড়া, যেকোনো ধরনের সাইবার জালিয়াতির ক্ষেত্রেও গ্রাহকরা এই বীমার সুবিধা পাবেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile