Digit.in

Airtel এর দুটি সস্তা রিচার্জ প্ল্যান, 84 দিন পর্যন্ত Unlimited 5G ডেটা, প্রতিদিন 2.5 জিবি, কলিং সহ একাধিক সুবিধা

Highlights

Airtel গ্রাহকদের জন্য একাধিক রিচার্জ প্ল্যান অফার করে

আপনি যদি এমনই রিচার্জ প্ল্যান খুঁজছেন যা কম খরচে এই সমস্ত সুবিধা দেবে তবে এয়ারটেল এর দুটি রিচার্জ প্ল্যান দেখতে পারেন

এই রিচার্জ প্ল্যানে কোম্পানি 84 দিনের মেয়াদে আনলিমিটেড 5G ডেটা, কলিং এবং বিভিন্ন সুবিধা অফার করছে

Airtel এর দুটি সস্তা রিচার্জ প্ল্যান, 84 দিন পর্যন্ত Unlimited 5G ডেটা, প্রতিদিন 2.5 জিবি, কলিং সহ একাধিক সুবিধা

দেশের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Airtel গ্রাহকদের জন্য একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। এয়ারটেল এই প্ল্যানে আনলিমিটেড কলিং, Unlimited 5G ডেটা এবং দীর্ঘ ভ্যালিডিটি অফার করে। আপনি যদি দীর্ঘ মেয়াদী রিচার্জ প্ল্যান খুঁজছেন যা কম দামি হবে তবে এয়ারটেল এর দুটি রিচার্জ প্ল্যান দেখতে পারেন। এই রিচার্জ প্ল্যানে কোম্পানি 84 দিনের ভ্যালিডিটি আনলিমিটেড 5G ডেটা, কলিং এবং বিভিন্ন সুবিধা অফার করছে। আসুন এক নজরে এয়ারটেল প্ল্যানগুলির সুবিধা এবং দাম সম্পর্কে দেখে নেওয়া যাক।

1199 টাকার Airtel রিচার্জ প্ল্যান

আমরা যেই প্ল্যানের কথা বলছি তার মধ্যে প্রথমটি হল 1199 টাকার। এই রিচার্জ প্ল্যানে কোম্পানি 84 দিনের ভ্যালিডিটি অফার করছে। গ্রাহকরা পুরো ভ্যালিডিটিতে আনলিমিটেড 5G ডেটা সহ প্রতিদিন 2.5GB হাই-স্পিড ডেটা সুবিধা পাবেন। যার মানে পুরো 84 দিন পর্যন্ত মোট 210 জিবি ডেটা ব্যবহার করা যাবে।

Airtel 1199 Recharge plan

এছাড়া এই রিচার্জ প্ল্যান থাকছে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100 SMS প্রতিদিন। পাশাপাশি, কোম্পানি এই প্ল্যানে Amazon Prime Lite এর সুবিধা অফার করছে। অফার এখানেই শেষ নয়, কোম্পানি এই প্ল্যানের সাথে SonyLIV সহ 18টির বেশি OTT সুবিধাও দিচ্ছে। সাথে গ্রাহকরা পাবেন 12 মাসের Adobe Express Premium এর ফ্রি বেনিফিট। এই তালিকায় দ্বিতীয় এয়ারটেল প্ল্যান হল 979 টাকার।

979 টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যান

দ্বিতীয় এয়ারটেল প্ল্যানের দাম 979 টাকা। এই প্ল্যানেও কোম্পানি 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই পুরো মেয়াদে গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা সহ প্রতিদিন 2 জিবি ডেটা সুবিধা পাবেন। যার মানে পুরো মেয়াদে থাকছে মোট 168 জিবি ডেটা। ডেটার পাশাপাশি, কোম্পানি এতে যেকোনো নেওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS সুবিধা অফার করছে।

অতিরিক্ত সুবিধা হিসেবে, গ্রাহকরা এতে 12 মাসের জন্য 12 মাসের Adobe Express Premium সাবস্ক্রিপশন পাবেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile

Recommended Articles