আগামীকাল ভারতে লঞ্চ হবে Motorola এর নতুন শক্তিশালী 5G স্মার্টফোন, থাকবে 50MP ক্যামেরা এবং বিশাল ডিসপ্লে
মোটোরোলার ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Edge 70 Neo ভারতে আগামীকাল 24 নভেম্ববর লঞ্চ হতে চলেছে
বলা হচ্ছে যে পুরনো মোটোরোলা ফোনের তুলনায় নতুন মোটোরোলা এজ 70 নিও ফোনের ডিসপ্লে, প্রসেসর, এবং ব্যাটারিতে বড় ধরনের আপগ্রেড দেখা যাবে
মোটোরোলা এজ 70 নিও ফোনে 4nm প্রসেসে তৈরি স্ন্যাপড্রাগন 7এস জেন 3 চিপসেট অফার করা হবে

মোটোরোলার আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Edge 70 Neo ভারতে আগামীকাল 24 নভেম্ববর লঞ্চ হতে চলেছে। মোটোরোলা এজ 70 নিও ফোনের একাধিক ফিচার এবং স্পেক্স লঞ্চের আগেই প্রকাশ করে দিয়েছে কোম্পানি। বলা হচ্ছে যে পুরনো মোটোরোলা ফোনের তুলনায় নতুন মোটোরোলা এজ 70 নিও ফোনের ডিসপ্লে, প্রসেসর, এবং ব্যাটারিতে বড় ধরনের আপগ্রেড দেখা যাবে। সাথে নতুন মোটোরোলা ফোনে থাকবে কার্ভড ডিসপ্লে এবং শক্তিশালী চিপসেট। আগামী মোটোরোলা ফোনটি মিড-রেঞ্জ সেগামেন্টে আসবে বলে আশা করা হচ্ছে। চলুন, লঞ্চের আগেই মোটোরোলা এজ 70 নিও ফোনের সমস্ত হাইলাইটস জেনে নেওয়া যাক।
Motorola Edge 70 Neo Launch in India
ভারতের বাজারে আগামীকাল 24 নভেম্বর লঞ্চ হতে চলেছে। কোম্পানির এই আপকামিং ফোনটি লঞ্চের আগেই বেশ সাড়া ফেলেছে। মোটোরোলার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে এই লঞ্চের ঘোষণা জানানো হবে।
Get ready to flip the way you look at every shot with the AI-tuned 50MP Sony LYTIA™ 710 camera. Motorola Edge 70 Neo launching 24th November on Flipkart, https://t.co/zM0CKpcJ5U and leading retail stores. https://t.co/kAU01of6ST
— Motorola India (@motorolaindia) November 21, 2026
মোটোরোলা এজ 70 নিও ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী থাকবে
লঞ্চের আগেই মোটোরোলা এজ 70 নিও ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন নিয়ে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, কোম্পানি এই ফোনে স্টাইলিশ ডিজাইন অফার করবে। বলা হচ্ছে যে, ফোনে একটি নতুন কার্ভড ডিজাইন থাকবে, যার সামনে ও পেছনে দুটি দিকেই কার্ভড এজ কর্ণার থাকবে।
ডিসপ্লের কথা বললে, এজ 70 নিও ফোনে দেওয়া হবে 6.8 ইঞ্চি 1.5K Super HD কোয়াড-কার্ভড Extreme AMOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট, 5200 নিটস পিক ব্রাইটনেস এবং Corning Gorilla Glass 7i সুরক্ষা। ডিউরাবিলিটির জন্য ফোনটি মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন পাবে বলেও আশা করা হচ্ছে।
প্রসেসরের ক্ষেত্রে বলা হচ্ছে, মোটোরোলা এজ 70 নিও ফোনে একটি শক্তিশালী প্রসেসর থাকবে। ফোনটি 4nm প্রসেসে তৈরি স্ন্যাপড্রাগন 7এস জেন 3 চিপসেটে কাজ করবে। এছাড়া এটি 6GB/8GB RAM LPDDR5X এবং 128GB স্টোরেজ UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা থাকবে।
ক্যামেরার ক্ষেত্রে, মোটোরোলা এজ 70 নিও ফোনে 50 মেগাপিক্সেল Sony LYTIA LYT-710 প্রাইমারি ক্যামেরা পাওয়া যেতে পারে। সাথে এতে OIS সাপোর্ট থাকতে পারে। ডিভাইসে 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং সেলফি হিসেবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে মোটোরোলা এজ 70 নিও ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে, যা 45W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসে Android 16 ভিত্তিক Hello UX থাকবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.
View full profile