Digit.in

11 হাজার টাকারও কম দামে বিক্রি হচ্ছে 7000mAh ব্যাটারি সহ Moto স্মার্টফোন

Highlights

Flipkart Big Bang Diwali Sale এ 7000mAh ব্যাটারি সহ Moto G06 Power ফোনে ছাড় অফার করা হচ্ছে

মোটো জি06 পাওয়ার ফোনটি ই-কমার্স সাইটে 11,999 টাকায় পাওয়া যাচ্ছে

পাওয়ার দিতে জি06 পাওয়ার ফোনে রয়েছে 18W চার্জিং সাপোর্ট সহ 7000mAh ব্যাটারি

11 হাজার টাকারও কম দামে বিক্রি হচ্ছে 7000mAh ব্যাটারি সহ Moto স্মার্টফোন

Flipkart Big Bang Diwali Sale চলাকালীন দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্ট সেলে 7000mAh ব্যাটারি সহ Moto G06 Power ফোনের উপর ছাড় অফার করা হচ্ছে। মোটো জি06 পাওয়ার ফোনটি 11 হাজার টাকার ছাড়ে কেনা যাবে। মোটো জি06 পাওয়ার ফোনটি সেলে ছাড় এবং ব্যাঙ্ক অফারের কারণে খুব কম দামে পাওয়া যাচ্ছে। চলুন ডিল সম্পর্কে বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।

Moto G06 Power Flipkart Price and Offers

দামের কথা বললে, মোটো জি06 পাওয়ার ফোনের 4GB+64GB স্টোরেজ মডেলটি ই-কমার্স সাইটে 11,999 টাকায় পাওয়া যাচ্ছে। সেলে ব্যাঙ্ক অফারের মধ্যে রয়েছে SBI ক্রেডিট কার্ড অফার, যেখানে 1175 টাকার ছাড় পাওয়া যাবে।

যার ফলে দাম কম হয় যাবে 10,824 টাকা। এছাড়াও, কুপনের মাধ্যমে অতিরিক্ত ₹250 ছাড় পাওয়া যাচ্ছে, যার ফলে ফোনের দাম আরও কমে 10,574 টাকা হয় যাবে।

Moto G06 Power Phone gets massive price discount on Flipkart Sale
Moto G06 Power Phone gets massive price discount on Flipkart Sale

মোটো জি06 পাওয়ার ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথাা বললে, মোটো জি06 পাওয়ার ফোনে রয়েছে একটি 6.88-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যার রেজোলিউশন 720x1640 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 600 নিট পর্যন্ত ব্রাইটনেস। এই ফোনে মিডিয়াটেক হেলিও জি81 এক্সট্রিম প্রসেসর অফার করা হয়েছে।

জি06 পাওয়ার অ্যান্ড্রয়েড 15 এর উপর ভিত্তি করে তৈরি Hello UI-তে চলে। জি06 পাওয়ার ফোনের পেছনের ক্যামেরা সেটআপে রয়েছে f/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে f/2.0 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার দিতে জি06 পাওয়ার ফোনে রয়েছে 18W চার্জিং সাপোর্ট সহ 7000mAh ব্যাটারি।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile

Recommended Articles