Digit.in

Airtel এর 84 দিনের সেরা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং সহ Netflix, JioHotstar এক্সেস ফ্রি

Highlights

Airtel সিম কার্ড ব্যবহার করেন এবং দীর্ঘ ভ্যালিডিটি সহ ফ্রি OTT সাবস্ক্রিপশন সহ প্রিপেইড প্ল্যান খুঁজছেন, তবে কোম্পানির কাছে 1729 টাকার প্ল্যান একটি ভাল

গ্রাহকরা এতে পাবেন 84 দিনের ভ্যালিডিটি, প্রতিদিন 2GB ডেটা এবং আনলিমিটেড 5G ডেটা সুবিধা

কোম্পানি বাকি সুবিধার সাথে Netflix, JioHotstar এবং Zee5 মতো প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও অফার করছে

Airtel এর 84 দিনের সেরা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং সহ Netflix, JioHotstar এক্সেস ফ্রি

আপনি যদি Airtel সিম কার্ড ব্যবহার করেন এবং দীর্ঘ ভ্যালিডিটি সহ ফ্রি OTT সাবস্ক্রিপশন সহ প্রিপেইড প্ল্যান খুঁজছেন, তবে কোম্পানির কাছে 1729 টাকার প্ল্যান একটি ভাল বিকল্প হতে পারে। যদিও কোম্পানি গ্রাহকদের জন্য এমন অনেক প্রিপেইড প্ল্যান অফার করে, যেগুলিতে ডেটা এবং কলিংয়ের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও পাওয়া যায়। এছাড়া এই রিচার্জ প্ল্যানগুলি দীর্ঘ ভ্যালিডিটি সহ OTT Apps এর সুবিধা দেওয়া হয়। শুধু তাই নয়, গ্রাহকরা এতে পাবেন 84 দিনের ভ্যালিডিটি, প্রতিদিন 2GB ডেটা এবং আনলিমিটেড 5G ডেটা সুবিধা। কোম্পানি বাকি সুবিধার সাথে Netflix, JioHotstar এবং Zee5 মতো প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও অফার করছে।

Airtel 1729 টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা কী

এয়ারটেল এর এই দুর্দান্ত প্ল্যানের দাম হল 1729 টাকা। এতে কোম্পানি 84 দিনের ভ্যালিডিটি অফার করছে। সাথে এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটাও পাওয়া যায়। যেই এলাকায় এয়ারটেল 5G নেটওয়ার্ক রয়েছে, সেখানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড 5G ডেটা সুবিধা।

airtel rs 1729 recharge plan benefits
airtel rs 1,729

এই প্ল্যানে মিলবে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কলের সুবিধাও। এছাড়াও, এই প্ল্যানে প্রতিদিন 100 SMS পাওয়া যায়।

নেটফ্লিক্স এবং জিওহটস্টার সহ বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশন

শুধু তাই নয়, এই এয়ারটেল প্ল্যানে ওটিটি সুবিধাও রয়েছে। এই প্ল্যানে Netflix Basic, JioHotstar Super, ZEE5 Premium এবং Xstream Play Premium এর সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। যার মানে গ্রাহকরা একটি রিচার্জের সাথেই আলাদা-আলাদা প্ল্যাটফর্মে সিনেমা, ওয়েব সিরিজ এবং অন্যান্য কন্টেন্ট দেখার সুযোগ পাবেন।

এছাড়াও, এই প্ল্যানে একটি ওটিটি সাবস্ক্রিপশন এবং 12 মাসের জন্য Adobe Express Premium-এর বিনামূল্যে অ্যাক্সেস রয়েছে। কোম্পানির মতে, এই সুবিধার দাম প্রায় 4000 টাকা। এই প্ল্যানে এয়ারটেল সেফ-ও রয়েছে, যা স্প্যাম কলের অ্যালার্ট দেয়, ভুয়া লিঙ্ক ব্লক করে এবং ওটিপি-ভিত্তিক ব্যাংকিং জালিয়াতি থেকে সুরক্ষা অফার করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile

Recommended Articles