7000 টাকা ডিসকাউন্টে কেনা যাবে 50MP সেলফি ক্যামেরা সহ Vivo 5G স্মার্টফোন, জানুন নতুন দাম কত
আপনি যদি প্রিমিয়াম ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Vivo V50 5G একটি ভাল বিকল্প
ভিভো ভি50 বর্তমানে ই-কমার্স সাইট Flipkart এ বিশাল ছাড়ের সাথে পাওয়া যাবে
এই ফোনে অক্টা-কোর কোয়ালকম Snapdragon 7 Gen 3 চিপসেট রয়েছে
আপনি যদি প্রিমিয়াম ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Vivo V50 5G একটি ভাল বিকল্প। গত বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া ভিভো ভি50 বর্তমানে ই-কমার্স সাইট Flipkart এ বিশাল ছাড়ের সাথে পাওয়া যাবে। এই ফোনে অক্টা-কোর কোয়ালকম Snapdragon 7 Gen 3 চিপসেট রয়েছে। আসুন জেনে নেওয়া ভিভো ভি50 ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
SurveyVivo V50 5G Phone Deal Price in Flipkart
দামের কথা বললে, ভিভো ভি50 5জি ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে 32,991 টাকায় বিক্রি হচ্ছে। তবে ফোনটি 39,999 টাকায় লিস্ট করা। যার মানে ভিভো ভি50 5জি ফোনটি 7000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
এছাড়া কোম্পানি Flipkart Axis এবং Flipkart SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1650 টাকার ছাড় অফার করছে। ছাড়ের পর ফোনের দাম কমে 31,341 টাকা হয় যাবে।
গ্রাহকরা চাইলে তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 31,341 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।
ভিভো ভি50 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, ভিভো ভি50 5জি ফোনে 6000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল জেস (ZEISS) ক্যামেরা এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর রয়েছে।
ডিসপ্লে হিসেবে ভিভো ভি50 5জি ফোনে রয়েছে 6.77 ইঞ্চির ফুল এইচডি+ কোয়াড-কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসরের ক্ষেত্রে, এটি কোয়ালকম Qualcomm Snapdragon 7 Gen 3 অক্টা-কোর চিপসেটে কাজ করে।
ক্যামেরা হিসেবে, ভিভো ভি50 5জি ফোনের পেছনে রয়েছে ZEISS অপটিক্যাল সহ ডুয়াল 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ মেইন ওআইএস সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং সামনে রয়েছে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: Airtel এর একটি প্ল্যানেই মিলবে আনলিমিটেড 5G ডেটা সহ কলিং, Netflix, JioHotstar এবং ZEE5 এর সুবিধা
পাওয়ার দিতে ভিভো ভি50 5জি ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টামে কাজ করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
