সোজা 20 হাজার টাকার ছাড়ে 200MP ক্যামেরা সহ Xiaomi প্রিমিয়াম 5G স্মার্টফোন, সাথে ফটোগ্রাফি কিট প্রো বিনামূল্যে
আপনি যদি প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Xiaomi 17 Ultra ফোনে দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে
শাওমি 17 আল্ট্রা ফোনটি 20 হাজার টাকা ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে
প্রসেসর হিসেবে শাওমি ফোনে 3nm কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপসেট অফার করা হয়েছে

আপনি যদি ক্যামেরা সেন্ট্রিক প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চাইছেন তবে Xiaomi 17 Ultra ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। চলতি বছরের মার্চ মাসে লঞ্চ হওয়া শাওমি 17 আল্ট্রা ফোনটি বর্তমানে 20 হাজার টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, এই ফোনের সাথে ফটোগ্রাফি কিট প্রো বিনামূল্যে দেবে বলেও দাবি করেছে কোম্পানি। সাথে কোম্পানি গ্রাহকদের 5000 MI Points ও পাওয়ার সুযোগ দিচ্ছে।
Xiaomi 17 Ultra 5G Phone Deal offer for limited Time
দামের কথা বললে, শাওমি 17 আল্ট্রা ফোনটি এখন পর্যন্ত সবচেয়ে সস্তা দামে বিক্রি করেছে কোম্পানি। আপনি যদি উৎসবের আগে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এখনই সুযোগ। বলে দি যে শাওমি 17 আলট্রা ফোনটি 1,69,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে এখন শাওমি 17 আল্ট্রা ফোনটি শাওমির অফিসিয়াল সাইটে 1,39,999 টাকা দামে লিস্ট করা। সেই হিসেবে শাওমি 17 আল্ট্রা ফোনটি 20 হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।
কোম্পানি তার অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে যে ফোনটি কেনার সময় চেকআওট সেকশনে গ্রাহকরা 10 হাজার টাকার ছাড় পাবেন। এছাড়া গ্রাহকরা কিছু ব্যাঙ্ক কার্ড যেমন, SBI, HDFC, বা ICICI ক্রেডিট কার্ড পেমেন্টে আরও 10 হাজার টাকার ছাড় পেতে পারেন। এই দুটি অফার মিলিয়ে মোট 20 হাজার টাকা সস্তায় কেনা যাবে।
শাওমি 17 আল্ট্রা ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের দিক থেকে শাওমি 17 আল্ট্রা ফোনে রয়েছে 6.9 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর এবং লাইকা ব্র্যান্ডের শক্তিশালী ক্যামেরা সেটআপ।
ডিসপ্লে কথা বললে, শাওমি 17 আল্ট্রা ফোনে দেওয়া হয়েছে 6.9 ইঞ্চি হাইপারআরজিবি LTPO অ্যামোলেড ডিসপ্লে যার রেজোলিউশন 2608×1200 পিক্সেল এবং 1-120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং 3500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে শাওমি ফোনে 3nm কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপসেট অফার করা হয়েছে। এটি 16GB LPDDR5X RAM এবং 512GB/1TB UFS 4.1 ইন্টারনাল স্টোরেজ সহ পেয়ার করা। এটি Android 16 এর ওপর ভিত্তি করে তৈরি Xiaomi HiperOS3 তে কাজ করে।
ফটোগ্রাফির জন্য রিয়ার ক্যামেরাতে রয়েছে লাইকা লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল Leica 1 ইঞ্চি মেইন সেন্সর। সাথে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইট লেন্স দেওয়া। এটি দিয়ে 8K ভিডিও রেকর্ড করা সম্ভব। ফ্রন্ট ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে যা 4K ভিডিও সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.
View full profile