Poco M8 Power vs Redmi Note 17 5G Price in India design display camera processor battery Compare
Xiaomi কোম্পানি Redmi Note Series এর এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি সহ আসা স্মার্টফোন Redmi Note 17 5G ভারতে লঞ্চ করেছে। রেডমি নোট 17 5জি ফোনে দেওয়া হয়েছে 8000mAh এর ব্যাটারি। একই 8000mAh ব্যাটারি সহ ভারতে কয়েকদিন আগে লঞ্চ হয়েছে Poco M8 Power স্মার্টফোন। রেডমি নোট 17 5জি ফোনটি Snapdragon 4 Gen 4 প্রসেসরে কাজ করে। পাশাপাশি, পোকো এম8 পাওয়ার ফোনে Qualcomm Snapdragon 4 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। রেডমি নোট 17 5জি এবং পোকো এম8 পাওয়ার দুটি ফোন 30 হাজার টাকা দামে ভারতে চালু করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক রেডমি নোট 17 5জি এবং পোকো এম8 পাওয়ার ফোনের দাম থেকে ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি তুলনা।
দামের কথা বললে, রেডমি নোট 17 5জি ফোনটি দুটি RAM ভ্যারিয়্যান্টে আসে। রেডমি নোট 17 ফোনের দাম 27,999 টাকা থেকে শুরু হয়।
অন্যদিকে, পোকো এম8 পাওয়ার ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আসে। পোকো ফোনের দাম শুরু হয় 24,999 টাকা থেকে।
আরও পড়ুন: Amazon ফ্রিডম সেলে একধাক্কায় অনেকটা টাকা সস্তায় পাওয়া যাবে Oneplus 15 ফোন, প্রকাশ্যে এল ডিল
ডিসপ্লে
লেটেস্ট রেডমি নোট 17 5জি ফোনে ডিসপ্লে হিসেবে রয়েছে 7 ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। সাথে ফোনে 120Hz রিফ্রেশ এডাপ্টিভ রিফ্রেশ রেট, 1800 নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে। অন্যদিকে, পোকো এম8 পাওয়ার ফোনে পাওয়া যাবে 6.83-ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2396×1080 পিক্সেল। এতে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে।
প্রসেসর
পারফরম্যান্সের জন্য, রেডমি নোট 17 5জি রেডমি নোট 17 5জি ফোনে 4nm Snapdragon 4 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে ডিভাইসে 8GB পর্যন্ত RAM পাওয়া যাবে। এছাড়া, পোকো এম8 পাওয়ার ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 4 প্রসেসরে চলে। এটি 8GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সাথে পেয়ার করা।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য, রেডমি নোট 17 5জি ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, যা 2x ডিজিটাল জুম সাপোর্ট করে। এর সাথে একটি সেকেন্ডারি ক্যামেরাও রয়েছে। এছাড়া, সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এর সাথে পোকো এম8 পাওয়ার ফোনের পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য পোকো এম8 পাওয়ার ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি ব্যাকআপ
নতুন রেডমি নোট 17 5জি ফোনের অন্যতম প্রধান ফিচার হলো বিশাল 8000mAh ব্যাটারি, যা 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। শাওমির দাবি অনুযায়ী, একবার চার্জ দিলে ফোনটি প্রায় আড়াই দিন পর্যন্ত চলতে পারে। অন্যদিকে, পোকো এম8 পাওয়ার ফোনে দেওয়া হয়েছে 8000mAh এর সিলিকন-কার্বন ব্যাটারি, যা 45W ওয়্যারড চার্জিং এবং 22.5 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টেম
সফটওয়্যারের ক্ষেত্রে, রেডমি নোট 17 5জি ফোনটি অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি HyperOS 3-এ চলে। কোম্পানি জানিয়েছে যে, এই স্মার্টফোে চার বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। পাশাপাশি, পোকো এম8 পাওয়ার ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি Xiaomi HyperOS 3-এ চলে।