Samsung এর 50MP ক্যামেরা এবং বড় ব্যাটারি সহ 5G ফোনে সোজা 16000 টাকার ছাড়, জানুন নতুন দামম কত
বর্তমান সময় প্রায় সমস্ত মোবাইল সংস্থারা একের পর এক তাদের স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে
আপনি যদি এখন একটি সস্তা স্মার্টফোন খুঁজছেন তবে Samsung Galaxy A56 5G ফোনে পাওয়া যাচ্ছে ভাল ডিল
স্যামসাং গ্যালাক্সি এ56 ফোনে সোজা 16 হাজার টাকার বেশি ছাড় পাওয়া যাবে

বর্তমান সময় প্রায় সমস্ত মোবাইল সংস্থারা একের পর এক তাদের স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে। এর ফলে নতুন এবং পুরনো দুটি মডেলের দাম অনেকটা বেড়ে গেছে। তবে আপনি যদি এখন একটি সস্তা স্মার্টফোন খুঁজছেন তবে Samsung Galaxy A56 5G ফোনে পাওয়া যাচ্ছে ভাল ডিল। Flipkart সাইটে স্যামসাং গ্যালাক্সি এ56 ফোনটি ডিসকাউন্টের সাথে অনেকটা সস্তায় কেনা যাবে।
ছাড়ের সাথে স্যামসাং গ্যালাক্সি এ56 ফোনে সোজা 16 হাজার টাকার বেশি ছাড় পাওয়া যাবে। শুধু তাই নয়, ব্যাঙ্ক অফারের সাথে ফোনটির দাম আরও কমে যায়। তাই, আপনি যদি এই ফোনটি কেনার কথা ভেবে থাকেন, তাহলে প্রথমে অফারগুলো সম্পর্কে জেনে নিন।
Samsung Galaxy A56 5G Discount Offer in Flipkart
ডিসকাউন্ট অফারের কথা বললে, ফ্লিপকার্টে স্যামসাং গ্যালাক্সি এ56 ফোনের দাম রাখা হয়েছে 33,799 টাকা যেখানে ফোনের আসল দাম 49,999 টাকা লেখা। সেই হিসেবে গ্রাহকরা ফোনে সোজা 16,200 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
এছাড়াও, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে 1690 পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। এই অফারের পর ফোনের দাম কমে মাত্র 32,109 টাকা হয় যাবে। তবে পুরোনো স্মার্টফোনের জন্য 29,650 পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। তবে, এক্সচেঞ্জের দাম পুরোনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, গ্যালাক্সি এ56 5জি ফোনটি একটি প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন, যাতে রয়েছে 6.7-ইঞ্চির FHD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং বাইরের আলোতেও স্পষ্ট দেখার জন্য 1200 নিটস পিক ব্রাইটনেস সুবিধা দেওয়া। ফোনে গরিলা গ্লাস ভিক্টাস+ সুরক্ষা এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP67 রেটিং দেওয়া হয়েছে।
প্রসেসর হিসেবে গ্যালাক্সি এ56 5জি ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর Exynos 1580 প্রসেসর যা 8 জিবি RAM এর সাথে 128 জিবি বা 256 জিবি স্টোরেজ সহ পেয়ার করা।
ক্যামেরার ক্ষেত্রে, গ্যালাক্সি এ56 5জি ফোনে রয়েছে OIS সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনে সার্কেল টু সার্চ এবং অবজেক্ট ইরেজার এর মতো স্মার্ট অসাম ইন্টেলিজেন্স এআই ফিচার রয়েছে। পাশাপাশি, এতে 45W সুপার-ফাস্ট চার্জিং সুবিধা সহ 5000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.
View full profile
