Amazon ফ্রিডম সেল: 7300mAh ব্যাটারি এবং 120W SuperVOOC চার্জিং সহ OnePlus 5G স্মার্টফোন হল 6500 টাকা সস্তা

Amazon ফ্রিডম সেল: 7300mAh ব্যাটারি এবং 120W SuperVOOC চার্জিং সহ OnePlus 5G স্মার্টফোন হল 6500 টাকা সস্তা

Amazon Great Freedom Sale 2026 আজ 7 অগাস্ট শুরু হয় গেছে। ই-কমার্স সাইটের তরফে শেযরা করা একটি নতুন টিজার অনুযায়ী, অ্যামাজন গ্রেট ফ্রিডম সেলে OnePlus 15 ফোনটি ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাবে। লিস্টিং অনুযায়ী ব্যাঙ্ক অফারের সাথে এই ফ্ল্যাগশিপ ফোনটি এর লঞ্চ প্রাইস থেকে অনেকটা সস্তায় কেনা যাবে। অ্যামাজন আগেই নিশ্চিত করেছে যে তাদের গ্রেট ফ্রিডম সেল 7 আগস্ট শুরু হবে এবং সেল শুরুর আগেই কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরিতে ছাড় অফার করছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Great Freedom Sale এ OnePlus 15 ফোনের দাম

আরও পড়ুন: 7050mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Vivo আজ লঞ্চ করবে নতুন স্মার্টফোন, জানুন কত দাম হবে

অনলাইন সাইট অ্যামাজন এই সেলে অতিরিক্ত ছাড়ের ঘোষণা করেছে। HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে গ্রাহকরা EasyEMI পেমেন্ট সহ 10 শতাংশ ছাড় পেতে পারেন। Amazon Pay ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে গ্রাহকরা আনলিমিটেড 5 শতাংশ ক্যাশব্যাক সুবিধা পাবেন।

বলে দি যে ওয়ানপ্লাস 15 গত বছরের শেষের দিকে 72,999 টাকার শুরুর দামে বাজারে এসেছিল, তবে সম্প্রতি কোম্পানি এই ফোনের দাম বাড়িয়ে দেয়, যার পরে এটি 89,999 টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু সেল চলাকলীন এই ফোনটি অনেকটা সস্তায় কেনা যাবে বলে দাবি করা হচ্ছে।

ওয়ানপ্লাস 15 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার:

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাসের এই ফোনে রয়েছে 6.78 ইঞ্চির QHD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 165Hz পর্যন্ত এবং পিক ব্রাইটনেস 1800 নিটস। এতে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এর সাথে রয়েছে 16 জিবি পর্যন্ত LPDDR5X Ultra+ RAM ও 512 জিবি পর্যন্ত UFS 4.1 অনবোর্ড স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস 15 ফোনের পেছনে তিনটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। স্মার্টফোনে 7300mAh-এর সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 120W SuperVOOC ওয়্যারড এবং 50W AirVOOC ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এতে ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য হ্যান্ডসেটে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া।

আরও পড়ুন: Airtel বন্ধ করে দিল প্রতিদিন ডেটা সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, এখন করতে হবে এত টাকা খরচ

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile