Airtel বন্ধ করে দিল প্রতিদিন ডেটা সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, এখন করতে হবে এত টাকা খরচ
Airtel এর 299 টাকার সস্তা রিচার্জ প্ল্যান নিয়ে দাবি করা হচ্ছে যে কোম্পানি এই প্ল্যানটি বন্ধ করে দিয়েছে
এয়ারটেল এর এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হত
এয়ারটেল এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানের দাম দাঁড়িয়েছে 349 টাকা, যার ভ্যালিডিটিও 28 দিনের
Airtel এর 299 টাকার সস্তা রিচার্জ প্ল্যান নিয়ে দাবি করা হচ্ছে যে কোম্পানি এই প্ল্যানটি বন্ধ করে দিয়েছে। এয়ারটেল এর এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হত। এই পুরো ভ্যালিডিটি কলিং, SMS এবং ডেটা সুবিধা পাওয়া যায়। রিপোর্টে দাবি করা হয়েছে যে, Airtel Thanks অ্যাপ থেকে প্ল্যানটি সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে, বর্তমানে কোম্পানির সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানের দাম দাঁড়িয়েছে 349 টাকা, যার ভ্যালিডিটিও 28 দিনের।
Surveyএছাড়া, একজন টিপস্টার দাবি করেছে কোম্পানি তার 579 টাকা এবং 619 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানও বন্ধ করে দিয়েছে।
Airtel বন্ধ করে দিয়েছে তার সবচেয়ে সস্তা আনলিমিটেড কলিং এবং ডেটা প্ল্যান
টেলিকম কোম্পানি তার ওয়েবসাইট আপডেট করেছে, যেখানে 299 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানটি সরিয়ে দিয়েছে। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি আনলিমিটেড কলিং, আনলিমিটেড ডেটা এবং প্রতিদিন 1 জিবি 5G/4G ডেটার সুবিধা ছিল। পাশাপাশি, এতে প্রতিদিন 100 এসএমএস, ফ্রি কলার টিউন এবং পারপ্লেক্সিটি প্রো এআই (Perplexity Pro AI)-এর সাবস্ক্রিপশন পাওয়া যেত।
যার মানে হল, 349 টাকার রিচার্জ প্ল্যানটি এখন দেশে এয়ারটেলের সবচেয়ে সস্তা প্রিপেইড রিচার্জ প্যাক হয়ে উঠেছে। 28 দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানে আনলিমিটেড লোকাল ও এসটিডি কল, প্রতিদিন 2 জিবি ডেটা এবং প্রতিদিন 100 SMS এর সুবিধা পাওয়া যায়। পাশাপাশি গ্রাহকরা বিনামূল্যে এয়ারটেল হ্যালোটিউনস, অ্যাপল মিউজিকের 6 মাসের ফ্রি সাবস্ক্রিপশন এবং অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়ামের 12 মাসের সাবস্ক্রিপশনও পেত।কোম্পানিটি গত বছরের আগস্ট মাসে তাদের 249 টাকার রিচার্জ প্যাকের দাম বাড়িয়ে 299 টাকা করেছিল।
আরও পড়ুন: Flipkart Freedom Sale 2026: বাড়িকে সিনেমা হল বানিয়ে দেবে 65 ইঞ্চির Smart TV, মিলবে দেদার ছাড়
খবর অনুযায়ী, এয়ারটেল আরও দুটি প্রিপেইড প্ল্যান বন্ধ করে দিয়েছে X (টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্টে টিপস্টার সঞ্জু চৌধুরী (@saaaanjjjuuu) জানিয়েছেন যে, এয়ারটেল তাদের 597 টাকা এবং 619 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান দুটি বন্ধ করে দিয়েছে। টিপস্টার দাবি করেছেন যে, উত্তর প্রদেশ (UP) এবং উত্তরাখণ্ড সার্কেলে এই প্ল্যানগুলো বন্ধ করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে কোম্পানি শীঘ্রই অন্যান্য সার্কেল থেকেও এগুলো সরিয়ে নেবে। তবে বলে দি যে, এই রিচার্জ প্যাক দুটি বর্তমানেও তাদের ওয়েবসাইটে লিস্ট রয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
