7025mAh ব্যাটারি এবং 50MP ট্রিপল ক্যামেরা সহ OPPO স্মার্টফোনে সোজা 7000 টাকার ছাড়, জানুন কোথায় পাবেন এত সস্তায়

HIGHLIGHTS

আপনি কি একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন? সেক্ষেত্রে Oppo Find X9 ফোনটি দেখতে পারেন

Flipkart সাইটে বর্তমানে এমন একটি অফার দিচ্ছে যার মাধ্যমে আপনি ওপ্পো ফাইন্ড এক্স9 ফোনটি কেনার সময় বেশ ভালো ডিসকাউন্টের সাথে কিনতে পারবেন

পারফরম্যান্সের জন্য এই ফ্ল্যাগশিপ ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 চিপসেট ব্যবহার করা হয়েছে

আপনি কি একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন? সেক্ষেত্রে Oppo Find X9 ফোনটি দেখতে পারেন। ওপ্পো ফাইন্ড এক্স9 ডিভাইসে রয়েছে 6.59-ইঞ্চির ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর, বিশাল 7025mAh ব্যাটারি এবং আরও অনেক কিছু। তবে Flipkart সাইটে বর্তমানে এমন একটি অফার দিচ্ছে যার মাধ্যমে আপনি ওপ্পো ফাইন্ড এক্স9 ফোনটি কেনার সময় বেশ ভালো ডিসকাউন্টের সাথে কিনতে পারবেন।

বলে দি যে এই ধরনের অফার সাধারণত সীমিত সময়ের জন্য থাকে, তাই আপনি যদি ফোন কেনার কথা ভাবছেন তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়াই ভালো। আসুন ভিভো ফাইন্ড এক্স9 অফারটির বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Realme ভারতে লঞ্চ করল 20 হাজার টাকার কম দামে সস্তা স্মার্টফোন, রয়েছে 7000mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে

Oppo Find X9 Deal Price in Flipkart

দামের কথা বললে, ওপ্পো ফাইন্ড এক্স9 ফোনটি ভারতে 84,999 টাকায় আসে। তবে বর্তমানে ফ্লিপকার্ট সাইটে ওপ্পো ফাইন্ড এক্স9 ফোনটি 77,995 টাকায় বিক্রি হচ্ছে, যার মানে এতে সরাসরি 7004 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এই দামটি 12 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের। এছাড়া, Flipkart Axis Bank এবং Flipkart SBI কার্ড ব্যবহার করে আপনি অতিরিক্ত 3900 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

ICICI এবং Axis ক্রেডিট কার্ডেও 1500 টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা রয়েছে। গ্রাহকরা EMI-এর সুবিধাও নিতে পারেন। আপনি যদি আরও সস্তায় এই ফোনটি কিনতে চাইছেন তবে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করতে পারেন।

ওপ্পো ফাইন্ড এক্স9 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, ওপ্পো ফাইন্ড এক্স9 ফোনে রয়েছে 6.59-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K (2760 × 1256 পিক্সেল রেজোলিশন), রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 3600 নিটস। এতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর সুরক্ষা ব্যবস্থাও রয়েছে।

পারফরম্যান্সের জন্য এই ফ্ল্যাগশিপ ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 চিপসেট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, এতে রয়েছে 7025mAh ব্যাটারি, যা 80W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটি 10W রিভার্স চার্জিং সুবিধাও অফার করে।

আরও পড়ুন: আধার কার্ডে নাম বদলাবেন? UIDAI চালু করল নতুন নিয়ম, জানুন পুরো প্রসেস

ফটোগ্রাফির জন্য, ওপ্পো ফাইন্ড এক্স9 পেছনের অংশে রয়েছে হ্যাসেলব্লাড টিউনড 50 মেগাপিক্সেলের ট্রিপল-ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে OIS সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা Sony LYT-808, 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা Samsung JN5 এবং 3x অপটিক্যাল জুম ও OIS সুবিধা সহ 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স। ফোনের সামনের অংশে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :