Realme ভারতে লঞ্চ করল 20 হাজার টাকার কম দামে সস্তা স্মার্টফোন, রয়েছে 7000mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে

HIGHLIGHTS

রিয়েলমি ভারতে নতুন সস্তা স্মার্টফোন Realme P4s Lite লঞ্চ করেছে

রিয়েলমি পি4এস ফোনের দাম 16,499 টাকা থেকে শুরু হয়

রিয়েলমি পি4এস 4জি ফোনে 7000mAh ব্যাটারি অফার করা হয়েছে যা 15W চার্জিং এবং 15W রিভার্স চার্জিং সাপোর্ট করে

Realme ভারতে লঞ্চ করল 20 হাজার টাকার কম দামে সস্তা স্মার্টফোন, রয়েছে 7000mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে

রিয়েলমি ভারতের বাজারে তার P4 Series এর আওতায় আরেকটি নতুন সস্তা স্মার্টফোন Realme P4s Lite লঞ্চ করেছে। রিয়েলমি পি4এস লাইট ফোনটি চুপিসারে ভারতে আনা হয়েছে, যো কোম্পানির ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। ফিচার হিসেবে রিয়েলমি পি4এস লাইট ফোনে থাকছে 7000mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে। বলে দি যে রিয়েলমি পি4এস ফোনটি একটি 4G ডিভাইস, 5G নয়। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি4এস লাইট ফোনের দাম কত এবং ফিচার কী রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme P4s Lite Price in India

দামের কথা বললে, রিয়েলমি পি4এস ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। ফোনের 4GB+64GB স্টোরেজ মডেলের দাম 16,499 টাকা এবং 4GB+128GB স্টোরেজের দাম 18,499 টাকা রাখা হয়েছে।

বিক্রির কথা বললে, রিয়েলমি পি4এস ফোনের বিক্রি 8 অক্টোবর থেকে শুরু হবে। এই ফোনটি Nebula Black এবং Moonlight Silver কালার অপশনে কেনা যাবে।

আরও পড়ুন: জল, ধুল এবং শক কিছুতেই হবে না খারাপ, IP69K রেটিং এবং 8000mAh ব্যাটারি সহ OPPO ভারতে লঞ্চ করল শক্তিশালী 5G স্মার্টফোন, জানুন দাম কত

Realme P4s Lite Price in India

রিয়েলমি পি4এস ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, রিয়েলমি পি4এস স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.75 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া। এতে HD+ ডিসপ্লের রেজোলিউশন 1570×720 পিক্সেল এবং 900 নিটস পিক ব্রাইটনেস অফার করা হয়েছে। এই ফোনে কোম্পানি Panda MN228 প্রোটেক্টিভ গ্লাস ব্যবহার করেছে।

প্রসেসর হিসেবে রিয়েলমি পি4এস ফোনে Unisoc T7250 প্রসেসর দেওয়া হয়েছে যা 4GB LPDDR4X RAM এবং 128GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ পেয়ার করা। এই ফোনটি Android ভিত্তিক কোম্পানির কস্টাম ইউজার ইন্টারফেস Realme UI তে কাজ করে।

পাওয়ার দিতে রিয়েলমি পি4এস 4জি ফোনে 7000mAh ব্যাটারি অফার করা হয়েছে যা 15W চার্জিং এবং 15W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি পি4এস 4জি ফোনে 13 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া যা অটোফোকস সাপোর্ট করে। সেলফির জন্য ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া। এই ফোনের রিয়ার ক্যামেরা 30fpsএ 1080p ভিডিও রেকর্ড করে।

আরও পড়ুন: Jio 84 দিনের সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 1.5 জিবি হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড কলিং, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile