আধার কার্ডে নাম বদলাবেন? UIDAI চালু করল নতুন নিয়ম, জানুন পুরো প্রসেস
আপনার কী Aadhaar এ দেওয়া নাম ভুল বা নামের বানান ভুল দেওয়া, যা আপনি ঠিক করাতে চাইছেন, তবে UIDAI এর নতুন নিয়ম জেনে নিন
ইউআইডিএআই আধারে নাম আপডেট করার প্রক্রিয়া নিয়ে নতুন SOP অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চালু করেছে
এই প্রসেসে আধার কার্ডে নাম বদল করা আগের তুলনায় বেশি স্বচ্ছ হবে
আপনার কী Aadhaar Card এ দেওয়া নাম ভুল বা নামের বানান ভুল দেওয়া, যা আপনি ঠিক করাতে চাইছেন। তবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর নতুন নিয়মের বিষয় জানা আপনার জন্য় খুব প্রয়োজনীয়। আসলে আধার কার্ডে নাম পরিবর্তনের জন্য় নতুন নিয়ম চালু করেছে ইউআইডিএআই। ইউআইডিএআই আধারে নাম আপডেট করার প্রক্রিয়া নিয়ে নতুন SOP অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চালু করেছে। এই প্রসেসে আধার কার্ডে নাম বদল করা আগের তুলনায় বেশি স্বচ্ছ হবে।
Surveyআধার কার্ডে নাম আপডেট বা সংশোধনের জন্য UIDAI নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউ বা এসওপি (SOP) জারি করেছে, যেখানে ছোটখাটো বানান ভুল এবং সম্পূর্ণ নাম পরিবর্তনের জন্য আলাদা নিয়ম ও নথির কড়াকড়ি করা হয়েছে।
UIDAI এর Aadhaar Card নতুন SOP নিয়ম কী
ছোটখাটো সংশোধন: নামের সামান্য বানান ভুল, নামের বিন্যাস পরিবর্তন বা পদবি ঠিক করার ক্ষেত্রে পুরনো নিয়মের মতো জীবনকালে সীমিত সুযোগের নিয়ম বহাল আছে। এর জন্য সঠিক বৈধ সাপোর্টেড ডকুমেন্ট (যেমন প্যান কার্ড, ভোটার আইডি ইত্যাদি) প্রয়োজন হয়।
সম্পূর্ণ নাম পরিবর্তন: পুরো নাম বা প্রথম নাম সম্পূর্ণ বদলে ফেলার ক্ষেত্রে অফিশিয়াল গেজেট নোটিফিকেশন (Gazette Notification) আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে।
বিবাহ বা বিবাহবিচ্ছেদ সংক্রান্ত পরিবর্তন: বিয়ে বা বিবাহবিচ্ছেদের পর পদবি বা নাম পরিবর্তনের ক্ষেত্রে নির্দিষ্ট সংযুক্তি বা ফর্ম (যেমন অ্যানেক্সচার-ডি / Annexure-D) জমা দিতে হবে।
নামে উপাধি: আধার কার্ডের নাম নথিভুক্ত করার সময় ‘URF’ (উর্ফে), সামরিক পদবী, উপাধি, বা বিশেষ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না। নাম হতে হবে সম্পূর্ণ ও পরিষ্কার।
আধার আপডেট করার আগে কী করবেন?
সবার প্রথম আপনার আধার কার্ডে দেওয়া বর্তমান নাম এবং যা আপনি আপডেট করতে চান, তার মধ্যে পার্থক্য দেখে নিন। সেই হিসেবে প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট পুরো থাকলেই আধার আপডেটের প্রক্রিয়া শুরু করবেন।
অনলাইনে কীভাবে আধার কার্ডে নাম বদল করবেন?
- মাইআধার পোর্টাল বা নিকটবর্তী কোনো আধার সেবা কেন্দ্র (Aadhaar Seva Kendra)-এ যান।
- সঠিক তথ্য দিয়ে আপডেট ফর্ম পূরণ করুন।
- সংশোধিত নামের পক্ষে উপযুক্ত ও বৈধ মূল নথি (যেমন প্যান কার্ড, ভোটার কার্ড, বা নতুন SOP অনুযায়ী শপথপত্র ও গ্যাজেট নোটিফিকেশন) আপলোড বা জমা দিন।
- নির্ধারিত ফি (ডেমোগ্রাফিক আপডেটের জন্য সাধারণত ৭৫ টাকা) প্রদান করুন।
- প্রাপ্ত রিসিপ্ট বা একনলেজমেন্ট স্লিপে থাকা URN (Update Request Number) দিয়ে স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। সাধারণত 15 থেকে 30 দিনের মধ্যে আপডেট প্রক্রিয়া সম্পন্ন হয়।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
