7200mAh ব্যাটারি সহ Vivo এর নতুন 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, 50MP সেলফি ক্যামেরা এবং Snapdragon প্রসেসর
ভিভো ভারতীয় বাজারে লেটেস্ট স্মার্টফোন Vivo V80 লঞ্চ করেছে। নতুন ভিভো ভি80 ফোনটি কোম্পানির এই বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া Vivo V70 ফোনরে সাক্সেসার। ভিভো ভি80 ফোনে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে। ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে। আসুন জেনে নেওয়া যার ভিভো ভি80 ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
SurveyVivo V80 Price in India
দামের কথা বললে, ভিভো ভি80 স্মার্টফোন ভারতে 62,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে। এই দামে ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ কেনা যাবে। এছাড়া ফোনের আরও দুটি ভ্যারিয়্যান্ট আসে যা হল 8GB + 256GB এবং 8GB + 512GB , যার দাম 69,999 টাকা এবং 79,999 টাকা।
নতুন ভিভো ভি80 ফোনটি তিনটি কালার অপশন Stellar Black, Horizon Blue এবং Sunrise Anthem কালার অপশনে আসে।
আরও পড়ুন: OnePlus এর দুটি 5G স্মার্টফোনে সোজা 5000 টাকার ছাড়, রয়েছে 7400mAh ব্যাটারি এবং Snapdragon প্রসেসর
সেল ভিভো ভি80 স্মার্টফোনের বিক্রি Flipkart এবং Vivo অনলাইন স্টোর থেকে 13 অক্টোবর শুরু হবে। লঞ্চ অফারের আওতায় কোম্পানি 10 শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বা পুরনো ফোনে 10 শতাংশ পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করছে। সাথে গ্রাহকরা পাবেন 100 জিবি গুগল ওয়ান স্টোরেজ সুবিধা।
ভিভো ভি80 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, এতে রয়েছে 6.59 ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে। এটি 144Hz রিফ্রেশ রেট এবং 5000 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনে রয়েছে ফ্ল্যাগশিপ ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস ব্যাক ডিজাইন। জল এবং ধুল থেকে সুরক্ষার জন্য এটি IP68 এবং IP69 রেটিং সহ আসে। ডিসপ্লের সুরক্ষার জন্য স্ক্রিনে রয়েছে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
প্রসেসর হিসেবে ভিভো ভি80 ফোনটি কোয়ালকমের 4nm আর্কিটেকচারের Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে। এটি 8GB/12GB RAM এবং 128GB/256GB স্টোরেজক অপশনে পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড 17 এর উপর ভিত্তি করে তৈরি ভিভোর নিজস্ব OriginOS 7-এ রান করে।
ক্যামেরা সেটআপ হিসেবে, ভিভো ভি80 ফোনের পেছনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যা বিখ্যাত ZEISS লেন্স প্রযুক্তিতে তৈরি। এর প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেল (Sony LYTIA 700V) যা OIS সাপোর্ট করে। এতে আরও রয়েছে 3x অপটিক্যাল জুম এবং 100x ডিজিটাল জুম সহ 50 মেগাপিক্সেল নাইট টেলিফটো লেন্স এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। গ্রুপ সেলফি এবং দারুণ ছবির জন্য সামনে 50 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা রয়েছে। এটি 4K সিনেমাটিক ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
পাওয়ার দিতে ভিভো ভি80 ফোনে ফোনের অন্যতম ফিচার হলো এর বিশাল 7200mAh BlueVolt ব্যাটারি, যা এই সিরিজের মধ্যে সবচেয়ে বড়। ফোনে 90W ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে, যা দ্রুত ব্যাটারি ফুল চার্জ করতে সাহায্য করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
