3D কার্ভড AMOLED ডিসপ্লে এবং 50MP ক্যামেরা সহ Vivo 5G ফোন হল সস্তা, নতুন জানলে হবে অবাক
ভিভো কোম্পানির Vivo T3 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ প্রাইস থেকে অনেকটা সস্তায় লিস্ট করা হয়েছে। আপনি যদি কম খরচে বেশি ভাল ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন তবে ভিভো টি3 প্রো ফোনটি ভাল অপশন। ফিচার হিসেবে ভিভো ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ বড় স্ক্রিন, 3D কার্ভড AMOLED ডিসপ্লে, Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া থাকছে বড় ব্যাটারি। আসুন ভিভো টি3 প্রো ফোনে পাওয়া ডিল এবং অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
Vivo T3 Pro 5G Price Discount offers
দামের কথা বললে, ভিভো টি3 প্রো 5জি ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলেটি 24,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। কিন্তু এখন ফ্লিপকার্ট সাইটে এই ফোনটি 22,999 টাকায় লিস্ট করা। লঞ্চ প্রাইসের হিসেবে ফোনে সোজা 2000 টাকার ছাড় দেওয়া হচ্ছে।
এছাড়া কোম্পানি ফোনের উপর ব্যাঙ্ক অফারও দিচ্ছে। গ্রাহকরা Flipkart Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 1150 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার পরে ফোনে পাওয়া ছাড় আরও বেড়ে 3150 টাকা হয় যাবে। সমস্ত অফারের পর ফোনটি মাত্র 21,849 টাকায় কেনা যাবে।
ভিভো টি3 প্রো 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, ভিভো টি3 প্রো 5জি ফোনে রয়েছে একটি 6.77-ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 4500 নিটস দেওয়া। স্মার্টফোনটি napdragon 7 Gen 3 (4nm) প্রসেসরে কাজ করে। এটি 8GB LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ পেয়ার করা।
পাওয়ার দিতে ভিভো টি3 প্রো 5জি স্মার্টফোনে রয়েছে 5500mAh ব্যাটারি, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো টি3 প্রো 5জি ফোনের পেছনের ক্যামেরা সেটআপে রয়েছে OIS সাপোর্ট ও f/1.79 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার সহ একটি 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। সামনে রয়েছে f/2.45 অ্যাপারচার সহ 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। নিরাপত্তার জন্য এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
স্টেরিও স্পিকার সহ স্মার্টফোনটিতে একটি IP64 রেটিং রয়েছে, যা এটিকে ধুলো এবং ছিটা জল থেকে সুরক্ষিত রাখে। কানেক্টিভিটি অপশনগুলোর মধ্যে রয়েছে একটি USB Type-C পোর্ট, 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4 এবং GPS।