Samsung Galaxy S26 Ultra is now available new lowest price in India on Vijay Sales
Raksha Bandhan বা রাখি পূর্ণিমা আসতে আসতে আর কয়েকটা দিন বাকি। হাতে আর মাত্র দুটি দিন। তবে আপনার ভাই বা বোন কে রাখির উপহার হিসেবে কোনো প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন গিফট করবেন ভাবছেন তবে Samsung Galaxy S26 Ultra একটি ভাল বিকল্প হতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনটি, যা বর্তমানে 29,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনে রয়েছে প্রিমিয়াম ফিচার, যেমন প্রাইভেসি ডিসপ্লে, গ্যালাক্সি এআই টুল, হাই-এন্ড ক্যামেরা সেটআপ এবং পাওয়ারফুল পারফরম্যান্স মতো ফিচার। আসুন জেনে নেওয়া যাক রক্ষা বন্ধন উপলক্ষে স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনে কত টাকা ছাড় পাওয়া যাবে।
বলে দি যে স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনটি 1,39,999 টাকার শুরুর দামে ভারতে লঞ্চ হয়েছিল। তবে বিজয় সেলস এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি বর্তমানে 1,24,999 টাকা দামে লিস্ট করা। যার মানে ফোনে সরাসরি 15000 টাকার ছাড় পাওয়া যাবে।
এছাড়া গ্রাহকরা HDFC Bank credit/ debit card কার্ড EMI পেমেন্টে 6000 টাকা ছাড় পেতে পারেন। এছাড়া রিটেল কোম্পানিও 8000 টাকার কুপন ডিসকাউন্ট অফার করছে, যার পরে ফোনের দাম আরও কমে যাবে। আপনি ‘OFFER8000’ কুপন কোড ব্যবহার করে এই অফারটি পেতে পারেন। বলে দি যে এই কুপন কোডটি সীমিত সময়ের জন্য থাকতে পারে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনে দেওয়া হয়েছে 6.9-ইঞ্চি QHD+Dynamic AMOLED 2X ডিসপ্লে, যা 120Hz পর্যন্ত এডাপ্টিভ রিফ্রেশ রেট এবং ভিশন বুস্টার সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য, গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনটি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে কাজ করে, যা 16GB RAM এবং 1TB স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, একটি 5x অপটিকাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 3x অপটিকাল জুম সাপোর্ট সহ 10 মেগাপিক্সেল লেন্স রয়েছে। সেলফি হিসেবে ফ্রন্টে 12 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
আরও পড়ুন: 6500mAh ব্যাটারি সহ ভারতে আসছে Realme এর নতুন স্মার্টফোন, বাজেট প্রাইসে হবে এন্ট্রি